সারাদেশ

আশাশুনিতে শ্রীউলা ইউপি চেয়ারম্যান সাকিলের নির্বাচনী অফিস উদ্বোধন

  • 2:21 pm - January 26, 2021

আহসান উল্লাহ বাবলু., সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা সাকিলের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পুইজালা হাড়ির হাটখোলায় এ নির্বাচনী অফিস উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী।

নির্বাচনী অফিস উদ্বোধন কালে সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল বলেন, আমি বিগত ১৮ বছর যাবত আওয়ামী লীগের চেয়ারম্যান হিসেবে সততা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে চলেছি। ইউনিয়নের প্রতিটি দুর্যোগকালীন সময়ে আমি নিজের অর্থ দিয়ে ও জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবকিছুর মোকাবেলা করেছি।

আমার সবথেকে বড় সম্পদ জনগণ আর সেই জনগণের জন্যই আমি আমৃত্যু পর্যন্ত কাজ করে যাব। তিনি আরও বলেন,জনগণের দুঃখ-দুর্দশা ও অসহায়ত্বের সুযোগ নিয়ে যারা অপরাজনীতি করে তাদের বিরুদ্ধে আজকে সিদ্ধান্ত নিতে হবে। যারা আজ নির্বাচন করতে আসছে তারা যদি অর্থ দিয়ে সেদিন যদি এই নদী ভাঙ্গন কবলিত মানুষের পাশে এসে দাঁড়াতো তাহলে আমি তাদেরকে সাধুবাদ জানাতাম। কিন্তু সেই সময় এই প্রার্থীরা জনগণের পাশে না যেয়ে আজকে টাকা দিয়ে মানুষ কিনতে এসেছে এদের থেকে আপনারা সাবধান থাকবেন।

আপনারা আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে এর সঠিক জবাব দিবেন। তিনি আগামী নির্বাচনে তার অসমাপ্ত কাজ সম্পন্ন ও শ্রীউলা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য তাকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু,শ্রীউলা ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার মন্ডল,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সঞ্চয় মিশ্র প্রমুখ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au