সারাদেশ

২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২৪ জন শহর থেকে গ্রামে যাবেন না’স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

  • 1:22 pm - May 22, 2020
মৃত্যুবরণ করেছে ২৪ জন শহর থেকে গ্রামে যাবেন না’স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

ঢাকা: ‘বর্তমান পরিস্থিতিটি করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধাবস্থা। এই যুদ্ধাবস্থায় প্রতেক্যেই যোদ্ধার মানসিকতা ধারুণ করুন, লড়াইয়ের মানসিকতা ধারণ করুন। যে যেখানে আছেন, সেখানেই অবস্থান করুন। শহর থেকে গ্রামের দিকে যাবে না।’

আজ শুক্রবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে জনসাধারণের উদ্দেশে এসব কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

‘যে প্রিয় আত্মীয়-স্বজনদের সঙ্গে মিলিত হতে শহর থেকে গ্রামে যেতে চাচ্ছেন, আপনার কারণে সেই প্রিয়জন ঝুঁকিতে না পরে’, বলেন তিনি।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেনপতিত্বে, সরকারের প্রতিটি মন্ত্রণালয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছে। আপনাদের মনে রাখতে হবে, আপনাদের জন্য কাজ করতে যেয়ে স্বাস্থ্য বিভাগের অনেক চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, টেকনোলজিস্ট, গাড়িচালক, পরিচ্ছন্নতা কর্মী এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী অসুস্থ হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রশাসনের সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিসহ অনেকেই অসুস্থ হয়েছেন এবং অনেকে মৃত্যুবরণ করেছেন। অনুগ্রহ করে আপনারা সহযোগিতা করুন। সরকারের সকল নির্দেশনা মেনে চলুন, চলাচল বন্ধ করুন। নিজে সুস্থ থাকুন, প্রিয়জনকে সুস্থ রাখুন।’

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৯ হাজার ৯৯৩টি। এর মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৭২৭টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ৬৯৪ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৩০ হাজার ২০৫ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২৪ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৪৩২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৮৮ জন। মোট সুস্থ হয়েছে ৬ হাজার ১৯০ জন।’

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au