সারাদেশ

যশোরে ইউএস ডলার সহ গ্রেফতার ৪

  • 4:38 pm - January 22, 2021

সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি :যশোর সদর উপজেলার হামিদপুর এলাকা থেকে ১,৯০,০০০/- (এক লক্ষ নব্বই হাজার) ইউএস ডলার সহ ০৪ জন আসামী (হুন্ডি পাচারকারী) কে গ্রেফতার করেছে ৪৯, বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র যশোর ব্যাটালিয়ন সদস্যরা।

৪৯, ব্যাটালিয়ন(যশোর) এর অধিনায়ক লে.কর্ণেল সেলিম রেজা বিজিবিএম,পিএসসি জানিয়েছেন, বেশ কয়েকটি হুন্ডি চোরাকারবারী চক্র দীর্ঘদিন যাবত যশোর অঞ্চলে চোরাচালানী কার্যক্রম পরিচালনা প্রতিহত করার জন্য দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ নিয়মিত অপারেশন পরিচালনা করা হচ্ছে।

এছাড়াও, করোনাকালীন সময়ে চোরাকারবারীদের যেকোন তৎপরতা ও কর্মকান্ড রহিত করনের লক্ষে বিশেষ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যার ফলশ্রুতিতে অদ্য ২২ জানুয়ারি ২০২১ তারিখ সকাল ১১৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমান ইউএস ডলার পাচারের লক্ষে ০৪ জন পাচারকারী বেনাপোল হতে একটি লোকাল বাসযোগে যশোর হামিদপুর হতে ৫০০ গজ পূর্ব দিকে নেমে যশোর হতে ঢাকা গামী বাসে যাওয়ার জন্য অপেক্ষাকালে সেখানে তাদেরকে হাতে নাতে ধরা হয়। এ অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মোহাম্মাদ ফারুক হোসেন।

পাচারকারীদের কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৯ বান্ডিল প্রতিটিতে ১০ হাজার করে মোট ১,৯০,০০০ ইউএস ডলার পাওয়া যায়,যার আনুমানিক সিজার মূল্য ১,৬০,৭২,০০০/-(এক কোটি ষাট লক্ষ বাহাত্তর হাজার) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককারীরা স্বীকার করেছে যে, তারা হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারীর সাথে দীর্ঘদিন যাবত জড়িত।

আসামীদের নাম-ঠিকানাঃ- ১। মোঃ মিঠু মন্ডল (২৭), পিতা- মোঃ সলেমান, গ্রাম-গাতিপাড়া, ডাকঘর ও থানা-বেনাপোল, জেলা-যশোর, ২। মোঃ শহিদুল ইসলাম (২৩), পিতা-মোঃ জাকির হোসেন, গ্রাম-ছোট আচড়া, ডাকঘর ও থানা- বেনাপোল, জেলা-যশোর, ৩। মোঃ সোহেল রানা (হযরত) (৪০), পিতা- মৃত- আবুল হোসেন, গ্রাম-ললিতাদাহ, ডাকঘর- বারিনগর বাজার, থানা ও জেলা- যশোর, ৪। রাকিবুল হাসান সাগর (২০), পিতা- মোঃ তোরাব আলী, গ্রাম- নওদাগ্রাম, ডাকঘর ফুজারহাট, থানা ও জেলা- যশোর।

যশোর অধিনায়ক সেলিম রেজা আরও বলেন, অত্র ব্যাটালিয়নের পক্ষ হতে মাদক, চোরাচালান, হুন্ডি ও স্বর্ণ পাচারের বিরুদ্ধে সীমান্তে সার্বক্ষনিক কঠোর নজরদারী রাখাসহ প্রয়োজন অনুযায়ী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃত হুন্ডিসহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। উল্লেখ্য, গত ২০২০ সালে অত্র ব্যাটালিয়ন কর্তৃক ১১৯,৮৮,০৮,২৬৪/- (একশত উনিশ কোটি আটাশি লক্ষ আট হাজার দুইশত চৌষট্টি) টাকা মূলের বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল আটক করা হয়। তন্মধ্যে ৬,৮৭,৮১,৯৩১/- (ছয় কোটি সাতাশি লক্ষ একাশি হাজার নয়শত একত্রিশ) টাকা মূল্যের ইউএস ডলার/হুন্ডি আটক করা হয়।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au