আন্তর্জাতিক

বাগদাদে বোমা হামলায় নিহত ৩২, আহত শতাধিক

  • 6:33 am - January 22, 2021

ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে একটি জনাকীর্ণ বাজারে বৃহস্পতিবার আত্মঘাতী দু’টি বোমা হামলায় ৩২ জন নিহত এবং ১১০ জন আহত হয়েছে। ইসলামিক স্টেট গ্রুপ এ হামলার দায় স্বীকার করেছে। খবর এএফপি’র। খবরে বলা হয়, বিগত তিন বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। এ সময় আরেক আত্মঘাতী বোমা হামলাকারী একই এলাকা লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রথম বোমা হামলাকারী অসুস্থতার অভিনয় করে রাজধানীর তায়ারান স্কয়ারের ব্যস্ত বাজারে লোকজনকে জড়ো করার পর তার কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় হতাহতদের উদ্ধারে সেখানে আরো মানুষ ছুটে এলে দ্বিতীয় আত্মঘাতী বোমা হামলাকারী তার বোমার বিস্ফোরণ ঘটায়।

দেশব্যাপী প্রায় এক বছর ধরে বহাল থাকা কোভিড-১৯ নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর খোলা আকাশের নিচে বসা এ বাজার মানুষের ভিড়ে গমগম করছিল। বাজারটির বিভিন্ন স্টলে পুরোনো কাপড় বিক্রি করা হয়। ঘটনাস্থল থেকে এএফপি’র এক ফটোগ্রাফার জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্থানটি ঘিরে রেখেছে। সেখানে কর্দমাক্ত রাস্তায় রক্তমাখা কাপড় পড়ে রয়েছে।

মধ্যরাতের পর আইএস তাদের অনলাইন প্রচারণা চ্যালেলে এ হামলার দায় স্বীকার করে একটি বার্তা পোস্ট করে। প্রেসিডেন্ট বারহাম সালেহ বৃহস্পতিবারের এ হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়ে বলেন, ‘আমাদের দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টায় যারা জড়িত তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। পোপ ফ্রান্সিস ‘বিবেকহীন এ নিষ্ঠুর কর্মকান্ডের’ নিন্দা জানান। তিনি মার্চে ইরাক সফর করবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন এ হামলার কঠোর নিন্দা জানিয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au