সারাদেশ

প্রধানমন্ত্রীর দেয়া উপহার অসহায় ও দুস্থ্যদের কাছে পৌঁছে দিলেন : ইউএনও

  • 11:47 am - January 21, 2021

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দেশব্যাপী চলছে শৈত্য প্রবাহ। প্রচন্ড শীতে কাহিল হয়ে পড়েছে জন-জীবন। তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষদের একটু উষ্ণতা দিতে গভীর রাতে অসহায় ছিন্নমুল শীতার্থ মানুষের ঘরের দরজায় দরজায় গিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল পৌঁছে দিলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ইউএন‌ও মো:রিয়াজ উদ্দিন।

বুধবার গভীর রাতে প্রচন্ড শীত উপেক্ষা করে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের টাওয়ারের মোড়,ডাঙ্গা,হাজির মোড় পেঙ্গা পাড়া,পুরাতন বন্দর পাটনি পাড়াসহ বিভিন্ন এলাকায় গরীব অসহায় মানুষদের খুজে খুজে সরকারি কম্বল পৌঁছে দিয়েছেন তিনি।

শেষে আল হুদা বালিকা ক্ব‌ওমী মাদরাসায় উপস্থিত হয়ে এতিম ও অসহায় শিক্ষার্থীদের‌ মঝেও কম্বল উপহার দেন মানবিক এই নির্বাহী কর্মকর্তা ইউএনও রিয়াজ উদ্দিন । পৌর শহরসহ আশেপাশের অসহায়দের খুঁজে খুঁজে নিজ হাতে তাদের গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন মানবতার এই নির্বাহী কর্মকর্তা ইউএনও।

এভাবেই শহর ও শহরের আশপাশ ঘুরেছেন মধ্যরাত পর্যন্ত।দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ইউএনও রিয়াজ উদ্দিনের হাতে মধ্যরাতে কম্বল দেখে ছিন্নমূল এসব মানুষ,মুখে ফুটে আনন্দের হাসি। কম্বল পেয়ে এসব অসহায় মানুষ ভীষণ খুশি। কম্বল বিতরণ শেষে ফুলবাড়ী উপজেলার ইউএনও বলেন,শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে তাই এসব মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দেওয়া কম্বল গুলো সঠিক জায়গায় পৌঁছে দিতে এই প্রচেষ্টা।

বাড়ছে ঠান্ডাজনিত রোগ-ব্যাধি।এই প্রচন্ড শীতের রাতে কুয়াশায় ঢাকা অন্ধকারে নিজেই কষ্ট করে অসহায় মানুষের কাছে সরকারি অনুদান শীতের এই কম্বল নিজ হাতে পৌঁছে দেওয়ার জন্য তার ভূয়সী প্রসংশাও করেছেন অনেকে। এসময় উপস্থিত ছিলেন শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মামুনুর রহমান চৌধুরী বিপ্লব,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম,
ইউপি সদস্য মোঃ রুহুল আমিন বাদল, ফুলবাড়ী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দৈনিক নবরাজ প্রতিনিধি আল আমিন বিন আমজাদ প্রমুখ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au