সারাদেশ

ই-ট্রাফিকিংয়ের আওতায় আসছে রাজশাহী বিভাগ

  • 7:07 am - January 19, 2021

জিল্লুর রহমান জয় (রাজশাহী) : পুলিশের ই-ট্রাফিকিংয়ের আওতায় আসছে পুরো রাজশাহী বিভাগ। রাজশাহীসহ বিভাগের আট জেলায় এখন থেকে ই-ট্রাফিকিং এর মাধ্যমে ট্রাফিক জরিমানা তাৎক্ষণিকভাবে পরিশোধ করা যাবে। তাই সড়কে কাউকে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে জরিমানা করা হলেও তা পরিশোধ করতে আর থানায় বা ট্রাফিক অফিসে যেতে হবে না। ঘটনাস্থলেই তাৎক্ষনিক সেবা পাবেন ভুক্তভোগী।

সোমবার (১৮ জানুয়ারি) পুলিশের রাজশাহী রেঞ্জ কার্যালয়ে এই বিভাগের আট জেলার পুলিশ সুপারসহ (এসপি) ও ই-ট্রাফিকিং সেবাদাতা তিনটি প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। আধুনিক ট্রাফিকিং সিস্টেমের আওতায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ট্রাফিক জরিমানা সহজীকরণের লক্ষ্যে এ চুক্তি সম্পাদন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, এ চুক্তির ফলে রাজশাহী রেঞ্জ পুলিশের আওতাধীন আট জেলায় ট্রাফিক জরিমানা আদায় ব্যবস্থার আধুনিকায়ন ঘটল। রাজশাহী রেঞ্জ পুলিশের নতুন মাইলফলক। পুলিশের রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারদের সঙ্গে সেবাদাতা প্রতিষ্ঠানসমূহের মধ্যে আজ এ সংক্রান্ত চুক্তিটি সম্পাদিত হয়েছে।

এ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও আইটিসিএল। চুক্তিকালে এই তিনটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে, আগামি কয়েকদিনে সংশ্লিষ্টদের সংক্ষিপ্ত প্রশিক্ষণের পরপরই ২২ জানুয়ারি থেকে রাজশাহী রেঞ্জ পুলিশের আওতাধীন সব জেলা ও থানা ও ট্রাফিক পয়েন্টে এ সেবা প্রদান শুরু হবে। রাজশাহীর রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন বলেন, ট্রাফিক ব্যবস্থাপানায় এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au