আন্তর্জাতিক

চিঠিতে বাইডেনকে কী পরামর্শ দিয়ে যাচ্ছেন ট্রাম্প!

  • 7:26 am - January 16, 2021

নতুন সময় ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রথা অনুযায়ী, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ওভাল অফিসের ড্রয়ারে একটি চিঠি রেখে যান পরবর্তী প্রেসিডেন্টের জন্য। যেখানে উত্তরসূরিকে নানা বিষয়ে পরামর্শ দেয়া থাকে বিদায়ী প্রেসিডেন্টের। ট্রাম্প তার উত্তরসূরি জো বাইডেনের জন্য এমন কোনো চিঠি রেখে যাবেন কি না- এ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। যদি রেখেও যান, তাহলে কী লেখা থাকতে পারে সেই চিঠিতে- তা নিয়ে কৌতুহলের অন্ত নেই নানা মহলে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার রেখে যাওয়া এমন চিঠি ডোনাল্ড ট্রাম্প অতিথিদের দেখাতেন। যেখানে সাবেক পূর্বসূরি হিসেবে ওবামা দেশের গণতন্ত্র ও সংবিধানের সমুন্নত রাখার চমৎকার সব কথা লিখেছিলেন। সাফল্য কামনা করেছিলেন উত্তরসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ২০ জানুয়ারি সকালে প্রেসিডেন্ট হিসেবেই ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ত্যাগ করবেন।

জো বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগেই তিনি শেষবারের মতো এয়ারফোর্স ওয়ান বিমানে করে চার বছরের আবাসন ত্যাগ করবেন। মার্কিন ঐতিহ্য অনুযায়ী নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে পুরনোজনের থাকার রীতি থাকলেও এবার থাকবেন না ডোনাল্ড ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সস্ত্রীক উপস্থিত থাকবেন ২০ জানুয়ারি দুপুরে জো বাইডেনের শপথ অনুষ্ঠানে।

ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাক্সপেটরা শুক্রবার হোয়াইট হাউস থেকে ট্রাকযোগে সরিয়ে নিতে দেখা গেছে। হোয়াইট হাউসের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এসব কথা গেছে।  ৬ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের উসকানিতে মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটলে তার সমর্থকদের তাণ্ডব আমেরিকার ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে বলে মনে করছেন মার্কিন রাজনীতিকরা।

ক্যাপিটল হিল দখল করার নামে উন্মত্ত লোকজনের তাণ্ডবে পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ২০০ জনের বেশি লোকজনকে অভিযোগের আওতায় আনা হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au