সারাদেশ

কাদিরগঞ্জে শহীদ কামারুজ্জামান স্মৃতিস্তম্ভ ও জাদুঘর হবে : মেয়র লিটন

  • 3:28 pm - January 14, 2021

জিল্লুর রহমান জয় (রাজশাহী) : রাজশাহী মহানগরের কাদিরগঞ্জে শহীদ কামারুজ্জামান স্মৃতিস্তম্ভ ও জাদুঘর হবে। জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামান স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণে জায়গা পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় জাদুঘরসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে তারা মহানগরের কাদিরগঞ্জ এলাকায় যান।
শহীদ নেতার সমাধিস্থল এলাকা পরিদর্শন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শামীম খান ও জাতীয় জাদুঘরের কিপার (ইতিহাস) নুরে নাসরীন ও অন্যান্য কর্মকর্তারা।

এ সময় শহীদ এ এইচ এম কামারুজ্জামানের ছেলে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন তাদের জায়গাটি ঘুরে দেখান। পরিদর্শনকালে গণপূর্ত অধিদফতর ঢাকার নির্বাহী প্রকৌশলী সোহেল মাহমুদ, রাজশাহী গণপূর্ত বিভাগ-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী এ এম ইফতেখার মজিদ, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, স্থাপত্য অধিদফতরের সিনিয়র সহকারী স্থপতি সুমন বিশ্বাস, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির, সার্ভেয়ার রক্তাভো রহমান রোকন উপস্থিত ছিলেন।

এদিকে জায়গা পরিদর্শনের আগে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের কবর জিয়ারত করেন রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শামীম খানসহ অন্য কর্মকর্তারা।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ কামারুজ্জামানসহ জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়াধীন বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ ‘জাতীয় চার নেতার স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণ প্রকল্প’ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে।

এ লক্ষ্যে শহীদ তাজউদ্দীন আহমদের জন্মস্থান গাজীপুরের কাপাসিয়া, শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিস্থল কাদিরগঞ্জ, কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম ও সিরাজগঞ্জে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণে জায়গা পরিদর্শন করা হয়েছে।

আগামী ৩১ জানুয়ারি সংসদীয় কমিটির সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরপর একনেক সভায় অনুমোদনের পর প্রকল্পটির বাস্তবায়ন কাজ শুরু হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au