সারাদেশ

রূপগঞ্জে ফসলি জমি না কিনেই বালু ভরাট প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ-মানববন্ধন

  • 1:04 pm - January 14, 2021

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা, গোলাকান্দাইল ও ভোলাব ইউনিয়নের ভালুকাবো, কেশরাবো, দীঘলিয়া, নোয়াগাঁও, ছোট নওপাড়া মৌজাসহ আশপাশের এলাকার কৃষি ও তিন ফসলি জমি জোরপুর্বক বালু ভরাটের প্রতিবাদে কৃষকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

গতকাল ১৪ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়কের বান্টি এলাকায় আবাসন প্রকল্প আমেরিকান সিটির বিরুদ্ধে তারা এ মানববন্ধন করে। আধুরিয়া এলাকায় আয়োজিত মানববন্ধন পূর্বক প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল গণি ভুঁইয়া। সভায় বক্তব্য রাখেন কৃষক আব্দুল খালেক, মঞ্জুর হোসেন, আরিফ মোল্লা, শরীফ সরকার, জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, ফাইজুল মোল্লা ও বাচ্চু মিয়া প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আবাসন প্রকল্প আমেরিকান সিটি না কিনেই কৃষি ও তিন ফসলি জমিতে জোরপুর্বক বালু ভরাট করছে। একদিকে বালু ভরাট অন্যদিকে ড্রেজারের নির্গত পানিতে তলিয়ে যাচ্ছে আশপাশের এলাকা। তাতে কৃষকদের দুর্ভোগ বেড়েই চলছে। আর প্রতিবাদ করলেই তাদের হামলা-মামলার শিকার হতে হচ্ছে। অবিলম্বে অবৈধ বালু ভরাট বন্ধ করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় অবরোধ করা হবে।

অবৈধভাবে বালু ভরাটকারী আবাসন প্রকল্প আমেরিকান সিটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, জমি কিনেই নিয়ম অনুযায়ী বালু ভরাট করা হচ্ছে। কৃষকদের কিংবা অন্যের জমিতে জোর করে বালু ভরাটের অভিযোগ সত্য নয়।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au