সারাদেশ

সেচ্ছাসেবী সংগঠন ভিবিডি’র সাতক্ষীরা জেলা বোর্ড নির্বাচন, নেতৃত্বে সুব্রত ও হোসেন

  • 10:15 am - January 13, 2021

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি: দেশের বৃহৎতম সেচ্ছাসেবী সংগঠন, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), সাতক্ষীরা জেলা বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে জেলা কমিটির ৩১ জন সদস্য অনলাইনের মাধ্যমে ভোট প্রদান করেন।

নির্বাচনে ৭টি পদের বিপরীতে ১২ জন প্রাার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় একই দিন রাত ১১ টায়। প্রাপ্ত ফলাফলে ১ বছরের জন্য প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন সুব্রত হালদার, ভাইস প্রেসিডেন্ট পদে আফসানা মিমি, জেনারেল সেক্রেটারি পদে মো. হোসেন আলী, ট্রেজারার পদে শেখ হাবিব, পাবলিক রিলেশন অফিসার পদে মো. সাইমুন হাসনাত সাকিব, প্রজেক্ট অফিসার পদে রাসিফুজ্জামান, হিউম্যান রিসোর্স অফিসার পদে আসিফ হাসান নির্বাচিত হয়েছেন।

সারাদেশে এসডিজির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করে চলা সংগঠন ‘ভিবিডি’ এভাবেই প্রতিবছর নির্বাচনের মাধ্যমে তাদের নতুন নেতৃৃত্ব খুঁজে নেয়। নতুন এই বোর্ডের ভি-পি আফসানা মিমি জানান, ভিবিডি সাতক্ষীরা জেলাতে যাত্রা শুর করে ২০১৯ সাল থেকেই ২০২০ সালে পুরো বছর ধরে ভিবিডি সাতক্ষীরা অর্ধশত ভলেন্টিয়ার নিয়ে কাজ করে যাচ্ছে।

করোনা পরিস্থিতি ও আম্পানে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করে সংগঠনটি ইতোমধ্যে দেশে সাড়া ফেলেছে। সাতক্ষীরা অঞ্চলের যেকোন ধরনের সমস্যা সমাধানে কাজ করতে চায় তাদের সংগঠন। তিনি আরও বলেন, এসডিজি লক্ষ্যমাত্রা পূরণ, ভলান্টিয়ারদের দক্ষতা বৃদ্ধি এবং যেকোন সামাজিক ও মানবিক কাজ করতে আমরা সর্বদা প্রস্তুত। তিনি সকল ভলেন্টিয়ার এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং সাতক্ষীরা’কে একটি আদর্শ জেলায় রুপান্তারিত করতে কাজ করার প্রয়াস ব্যক্ত করেন।

উল্লেখ্য, জাগো ফাউন্ডেশনের ইউথ উইং হিসেবে ইউএস এম্বাসির সহায়তায় ২০১১ সালে ভলান্টিয়ার ফর বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। ৮টি বিভাগে ৬৪টি জেলায় মোট ৩৫০০০ নিবন্ধনকৃত ভলেন্টিয়ার “লেট্’স রিবিল্ড আওয়ার নেশন” স্লোগানকে প্রধান লক্ষ্য হিসেবে ধরে কাজ করছে।

  • স্বেচ্ছাসেবাকে সহজতর এবং ক্ষমতায়ীত করার মাধ্যমে দেশের উন্নয়নে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা ভলেন্টিয়ার ফর বাংলাদেশের মিশন। এছাড়াও ইয়ুথ প্রোজেক্টের আওতায় প্রত্যকটি জেলায় এসডিজি লক্ষ্য অর্জনের জন্য কাজ করে চলেছে সংগঠনটি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au