জাতীয়

আট লাখ ৩০ হাজার রোহিঙ্গার তালিকা দিয়েছে বাংলাদেশ

  • 7:37 am - January 13, 2021

নতুন সময় ডেস্ক : দের আবাসস্থল মিয়ানমারের রাখাইন রাজ্যে ফেরত পাঠানোই এই তালিকা হস্তান্তরের লক্ষ্য। চুক্তি মোতাবেক, তালিকা যাচাই করে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার কথা মিয়ানমারের। কিন্তু যাচাইয়ের ক্ষেত্রে দেশটি ‘ধীরে চলো’ নীতি অনুসরণ করছে। এখন পর্যন্ত মাত্র ৪২ হাজার রোহিঙ্গার যাচাই করেছে মিয়ানমার। তার ওপর প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুই করা যায়নি।

কবে শুরু হবে তা কেউ জানে না। তবে প্রত্যাবাসনের বিষয়ে আলোচনার লক্ষ্যে আগামী ১৯ জানুয়ারি বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। চীনের উদ্যোগে বৈঠকটি হচ্ছে। জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন মঙ্গলবার  বলেন, ‘আমরা বায়োমেট্রিক রেজিস্ট্রেশন পদ্ধতিতে ৮ লাখ ৩০ হাজার রোহিঙ্গার তালিকা করেছি।

এই তালিকার সব আমরা মিয়ানমারের কাছে হস্তান্তর সম্পন্ন করেছি। মিয়ানমার এখন পর্যন্ত ৪২ হাজার রোহিঙ্গার যাচাই সম্পন্ন করেছে।’ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, রোহিঙ্গাদের যাচাই ও প্রত্যাবাসন প্রক্রিয়ার ব্যাপারে মিয়ানমারের গতি খুবই ধীর। তিনি বলেন, ‘প্রত্যাবাসনের ব্যাপারে মিয়ানমারের ধীরগতি দেখে মনে হয় তাদের এ বিষয়ে কোনো ইচ্ছা নেই। তারা খুব আস্তে আস্তে যায়।

কোভিড আর মিয়ানমারে ইলেকশনের অজুহাত দিয়ে এতদিন প্রত্যাবাসনের বিষয়ে কোনো কাজই করেনি দেশটি।’ গত সপ্তাহে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটা বৈঠক হওয়ার কথা ছিল। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করার জন্য চীন মধ্যস্থতা করছে। ফলে চীন উদ্যোগ নিয়ে এই বৈঠক আয়োজনের চেষ্টা করেছিল। কিন্তু মিয়ানমার রাজি হয়নি।

এখন তার চেয়ে নিচের পর্যায়ে তিন দেশের মধ্যে বৈঠক ১৯ জানুয়ারি হওয়ার কথা রয়েছে। যদিও আগে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক ঢাকায় হওয়ার কথা ছিল। কিন্তু এখন নিচের পর্যায়ে বৈঠক কোথায় হবে সেটা নিশ্চিত হয়নি। চীনের পররাষ্ট্রমন্ত্রী এখন মিয়ানমার সফর করছেন। তার সফরের মাধ্যমে রাজনৈতিক পর্যায়ে একটা বোঝাপড়া হলে তার ভিত্তিতে ১৯ জানুয়ারির বৈঠকে আলোচনা হবে।

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এ বিষয়ে বলেন, ‘চীন এ বৈঠকের আয়োজন করছে। ফলে কীভাবে কোথায় বৈঠক হবে তারা উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করবে।’ মিয়ানমারে ২০১৭ সালের আগস্টে সেনা অভিযানের সময়ে নিষ্ঠুর নিপীড়নের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের ফেরত পাঠাতে একই বছরের ২৩ নভেম্বর দুদেশের মধ্যে চুক্তি সই হয়।

২০১৮ সালের ১৬ জানুয়ারি সই হয় ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট। কিন্তু এখন পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা যায়নি। নানা অজুহাত মিয়ানমার প্রক্রিয়াটির গতি ধীর করছে। রোহিঙ্গা রাখাইন রাজ্যে তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার শর্ত দিচ্ছে। এ পরিস্থিতিতে বিপুলসংখ্যক রোহিঙ্গা এ দেশে চাপের সৃষ্টি করেছে।

এদিকে সেনা অভিযান ও উগ্র বৌদ্ধ সম্প্রদায়ের তাড়া খেয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সংখ্যা আট লাখ ৩০ হাজার বলে নিবন্ধন করা সম্ভব হলেও আগে থেকে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে বাস করছে। তারা বিভিন্ন সময়ে অর্থনৈতিক কারণে বাংলাদেশে এসেছিল।

তাদের নিবন্ধন করেনি বাংলাদেশ। তাদের সংখ্যা তিন থেকে চার লাখ হবে বলে অনুমান করা হয়। ফলে বাংলাদেশে বর্তমানে রোহিঙ্গাদের সংখ্যা ১১ লাখের বেশি। তারা সবাই মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে এ দেশে এসেছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au