আন্তর্জাতিক

ওয়াশিংটনে জরুরি অবস্থার অনুমোদন দিলেন ট্রাম্প

  • 5:11 am - January 12, 2021

নতুন সময় ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা জারির অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের গণমাধ্যমের অফিসের বরাতে আলজাজিরা এমন খবর দিয়েছে। মার্কিন আইনপ্রয়োগ কর্মকর্তারা নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার আগে হুমকির হুশিয়ারি দেওয়ার পর ট্রাম্পের কাছ থেকে এই নির্দেশ এসেছে।

এতে ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থায় সাড়া দিতে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। নির্দিষ্ট করে বললে, জরুরি অবস্থার প্রভাব লাঘবে প্রয়োজনীয় সম্পদ, সরঞ্জাম ও সতর্কতার মাধ্যমে সহায়তা করতে কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অনুমোদন দেওয়া হয়েছে। গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে উগ্র ট্রাম্পপন্থীদের তাণ্ডবের পর এমন পদক্ষেপ এসেছে। ওই দাঙ্গায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন।

ট্রাম্পের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। সোমবার সকালে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এক বুলেটিনে বাইডেনের শপথের দিন রাজধানীসহ ৫০টি রাজ্যে সশস্ত্র বিক্ষোভের হুশিয়ারি দিয়েছেন।

হোয়াইট হাউসের প্রেস সচিবের অফিস এক বিবৃতিতে জানায়, আজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, ডিস্ট্রিক্ট অব কলোম্বিয়ায় জরুরি অবস্থা বহাল থাকবে এবং ১১ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ৫৯তম প্রেসিডেন্টের অভিষেকের ফলে জরুরি অবস্থার কারণে ডিস্ট্রিক্টের পদক্ষেপের পরিপূরক হিসেবে কেন্দ্রীয় সহায়তার নির্দেশ হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au