সারাদেশ

ময়মনসিংহে ৮ হাজার পরিবারের পাশে মানবিক নেতা আক্তারুজ্জামান বাচ্চু

  • 10:50 am - May 21, 2020
ময়মনসিংহে ৮ হাজার পরিবারের পাশে মানবিক নেতা আক্তারুজ্জামান বাচ্চু

নাহার তালুকদার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে করোনা সংক্রমন রোধে ৮ হাজার পরিবারের পাশে দাড়িয়েছেন বিএনপি নেতা আক্তারুজ্জামান বাচ্চু।

ময়মনসিংহ -১০(গফরগাঁও-পাগলা) আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত আক্তারুজ্জামান বাচ্চু নিজ এলাকার ৮০০০ পরিবারের পাশে থেকে তাদেরকে সহায়তা করে যাচ্ছেন।

জানা গেছে বিএনপি নেতা আক্তারুজ্জামান বাচ্চু আরো বেশী মানুষের জন্য বিএনপি’র পক্ষ থেকে নিজ উদ্যোগে বিভিন্ন খাদ্যদ্রব্য ও উপহার সামগ্রী দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছেন।

এ পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে তিনি বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছেন। এজন্য ময়মনসিংহে সাধারণ মানুষ তাকে মানবিক নেতা হিসেবে আখ্যায়িত করেছেন।

সাধারণ মানুষের মতে, আক্তারুজ্জামান বাচ্চু সব সময় এলাকার মানুষের পাশে থাকে। এলাকার মানুষ তাকে বিপদে-আপদে সব সময় কাছে ও পায়।এজন্য তাকে আমরা একজন মানবিক নেতা হিসেবে বিবেচনা করি।

এদিকে ময়মনসিংহ-১০ আসনের বিএনপির এই জনপ্রিয় নেতা শুধু প্রকাশ্যেই নয়, গোপনেও অনেক মানুষের পাশে দাঁড়িয়েছেন যারা পরিবার নিয়ে সংকটে আছেন , অথচ লজ্জায় হাত পাততে পারেন না!

জানা গেছে করোনা সংক্রমণের শুরু থেকেই বিএনপি’র হাইকমান্ডের নির্দেশে তিনি গফরগাঁও উপজেলা, পৌরসভি ও পাগলা থানায় সবসময় সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ থেকে শুরু করে নানান সচেতেনতামূলক কর্মসূচী অব্যাহত রেখেছেন।

ময়মনসিংহ ১০ আসনের সাধারণ মানুষের যেমনি আক্তারুজ্জামান বাচ্চুর প্রতি টান রয়েছে, তেমনি তিনিও দুঃসময়ে মানুষের পাশে থেকে তাদের প্রতি সহমর্মিতা ও সন্মান দেখিয়েছেন।

দলের নেতা-কর্মীরা জানান, দলের সুদিন ও দুর্দিনে আক্তারুজ্জামান বাচ্চু সাধারণ মানুষকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে চলেছেন।

বিএনপি’র দলীয় বিশ্বস্ত একটি সূত্র ও ময়মনসিংহ- ১০ আসনের সাধারণ মানুষের মতে, দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষের পাশে থেকে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন আক্তারুজ্জামান বাচ্চু।

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে আমরা করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ, কর্মহীন ও অসহায় মানুষকে ধারাবাহিকভাবে মানবিক খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

তিনি বলেন, মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই আমরা রাজনীতি করি, এই দূর্যোগে সাধারণ মানুষ সব সময় বিএনপি নেতাকর্মীদের পাশে পায়। আমরা আমাদের সামর্থের সবটুকু দিয়ে নেতা-কর্মীদের নিয়ে করোনায় কর্মহীন, অসহায় মানষের পাশে মহামারী শেষ না হওয়া পর্যন্ত থাকবো ইনশাল্লাহ ।

বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ লুট-পাটে ব্যস্ত থাকায় জনগণের একমাত্র ভরসাস্থল বিএনপি মহান রাব্বুল আলামীনের কৃপায় আমার উছিলায় যদি কিছু মানুষের ক্ষুধার কষ্ট মিটে তাতেই আমার তৃপ্তি ও রাজনৈতিক জীবনের স্বার্থকতা ।

আক্তারুজ্জামান বাচ্চু জানান, আমার এ সামান্য উদ্যোগ সফল করতে গফরগাঁও ও পাগলা থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যেসব নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই।

প্রসঙ্গত. আক্তারুজ্জামান বাচ্চু করোনা ভাইরাস সংক্রমন রোধে শুরু থেকেই এলাকার মানুষের পাশে থেকে সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে সহায়তা করে যাচ্ছেন।

 

নতুন সময়/নার

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au