সারাদেশ

রাজশাহীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

  • 6:52 am - January 10, 2021

জিল্লুর রহমান জয় (রাজশাহী) : রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে পৃথক কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে দশটায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নগরীর কুমারপাড়ায় অবস্থিত নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে নেতৃত্ব দেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ফুল দেয়ার শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ঠ সমাজসেবী শাহীন আকতার রেণী, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা, মুক্তিযোদ্ধা নওশের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, রেজাউল করিম বাবুল ও নাঈমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন, সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।

এদিকে দিবসটি উপলক্ষে র‌্যলি বের করে রাজশাহী জেলা আওয়ামী লীগ। সকালে এক র‌্যালি বের করা হয়। রাজশাহী কলেজের সামনে গিয়ে র‌্যলি শেষ হয়। পরে রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধানিবেদন করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাবলুসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজশাহী জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যেগে রাজশাহীর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে সংগঠনের নেতাকর্মীরা।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au