আন্তর্জাতিক

করোনায় সংক্রামিত উহানের ৫ লাখ মানুষ

  • 9:08 am - December 30, 2020

নতুন সময় ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিধ্বস্ত গোটা বিশ্ব। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম আবির্ভাব ঘটা মরণঘাতী ভাইরাসটিতে এ পর্যন্ত ৮ কোটি ২৩ লাখ ৫৪ হাজারের অধিক মানুষ আক্রান্ত হয়েছে, যার মধ্যে ৫ লাখ ৮৩ হাজার রোগী সুস্থ হলেও প্রাণ হারিয়েছেন প্রায় ১৮ লাখ মানুষ। এমন দুর্যোগ মুহূর্তেই হানা দিল নতুন প্রজাতির করোনা।

এদিকে, করোনায় উৎপত্তিস্থল উহানের প্রায় ৫ শতাংশ মানুষ সংক্রামিত হতে পারে বলে জানিয়েছে চীনা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধমূলক কেন্দ্রের (সিডিসি) গবেষকদের এক গবেষণা। জানা গেছে- উহানের জনসংখ্যা প্রায় ১১ মিলিয়ন। অর্থাৎ ওই গবেষণা মতে- প্রদেশটির প্রায় ৫ লাখ লোক নতুন এই ভাইরাসে আক্রান্ত থাকতে পারে।

আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়- যদি এই তথ্য সত্য হয়, তবে উহানের সরকারিভাবে রেকর্ডকৃত মাত্র ৫০ হাজার ৩৫৪ জন আক্রান্তের যে তথ্য দেয়া হয়েছে, তার তুলনায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১০ গুণ বেশি হবে!  উল্লেখ্য- শুধুমাত্র পরীক্ষালব্ধ কেসগুলোই চীনের অফিসিয়াল কেস ট্যালিতে গণনা করা হয়, লক্ষণজনিত কেসগুলো গণনায় আসে না।

চলতি বছরের গোড়ার দিকে পরিচালিত এই সমীক্ষায় উহানের মাত্র ৩৪ হাজার লোকের নমুনা নেওয়া হয়। পাশাপাশি বিস্তৃত হুবাই প্রদেশ, বেইজিং, সাংহাই এবং আরও চারটি প্রদেশের কিছু সংখ্যক লোকেরও নমুনা পরীক্ষা করা হয় বলে উইচ্যাটের এক বিবৃতিতে জানিয়েছে চীনের সিডিসি। এদিকে, গবেষকরা উহানে যে অ্যান্টিবডি প্রবণতা খুঁজে পেয়েছেন তার হার ৪.৪ শতাংশ এবং বিস্তৃত হুবাই প্রদেশে তা মাত্র ০.৪৪ শতাংশ।

আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল ভাইরাসটির উদ্ভব সম্পর্কে অনুসন্ধানের জন্য উহান সফরকালেই এই গবেষণাটি আলোর মুখ দেখেছে। মূলত এটা নিয়ে স্বাধীন তদন্ত করতে দিতে চীন সরকার রাজি না থাকায় বেইজিংয়ের সঙ্গে কয়েক মাসের আলোচনা-দর কষাকষির পর তারা এই সফর করে।

এর আগে চলতি বছরের শুরুর দিকে চীন তার দেশে ভাইরাসটির সংক্রমণের সঠিক পরিসংখ্যান নিয়ে স্বচ্ছতার অভাবের অভিযোগে অভিযুক্ত হয়। সমালোচকরা তাদের দেয়া পরিসংখ্যানের ওপর আস্থা রাখতে পারেনি, সন্দিহান ছিল।  কারণ, সিডিসির বিবৃতিতে তখন আরও বলা হয়েছিল- হুবেই-এর বাইরে পরীক্ষা করা ১২ হাজার জনের মধ্যে অ্যান্টিবডিটির জন্য মাত্র দু’জনকেই পাওয়া গিয়েছিল।

মূলত- এই বছরের শুরুর দিকে ভাইরাসটি উহানের একটি তথাকথিত “ভেজা বাজার”-এ ধরা পড়েছিল এবং তখন এই বলে বিশ্বাস করানো হয়েছিলযে- এখানেই ভাইরাসটি একটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। তবে বিশেষজ্ঞরা এখন বিশ্বাস করেন যে, মরণঘাতী এই ভাইরাসটি সম্ভবত ইচ্ছাকৃতভাবেই ছড়িয়ে দেয়া হয়েছিল।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au