সারাদেশ

গাজীপুর মহানগর ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে মাক্স বিতরণ

  • 6:59 am - December 28, 2020

মাহমুদুল হাসান(সবুজ) : গাজীপুর মহানগর ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে এক লক্ষ মাক্স বিতরনের কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটির শীর্ষ নেতারা। গত শনিবার রাতে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। স্থানীয় বাজার ও বাজারে আসা জনসাধারণের মধ্যে মাক্স বিতরণ শুরু করা হয়েছে। রবিবার রাত পর্যন্ত প্রায় কয়েক হাজার মাক্স বিতরন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর ব্যবসায়ী সংগঠনের আহ্বায়ক মো.আব্দুর রাজ্জাক , সংগঠনের সদস্য সচিব মো. নাসির উদ্দিন, এছাড়া আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটিকর্পোরেশন এর ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াসউদ্দিন সরকার ও টঙ্গী ও বৌ-বাজার এর ব্যবসায়ী নেতা ও সাধারণ ব্যবসায়ীরা।

সংগঠনের আহ্বায়ক মো.আব্দুর রাজ্জাক বলেন, দেশব্যাপী কোভিড-১৯ ভয়াবহ করোনা ভাইরাস এর মহামারী প্রতিরোধে অনেক বেশি কার্যকর মাক্স। তাই আমরা যদি শ’ত ভাগ মাক্স ব্যবহার নিশ্চিত করতে পারি তাহলে কিছুটা হলেও নিরাপদে থাকতে পারবো।

সংগঠনের সদস্য সচিব মো. নাসির উদ্দিন বলেন, সরকারী নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে চলা আমাদের সকলের দায়িত্ব। আমরা ব্যবসায়ী সমাজ করোনার শুরু থেকেই চেষ্টা করে যাচ্ছি সাধারণ মানুষকে সহযোগিতা ও সচেতন করতে। সাধারণ ব্যবসায়ীদের স্বাস্থ্য সুরক্ষায় আমরা মাক্স ব্যবহার করতে উদ্ভুদ্ধ করছি পাশাপাশি দরিদ্র জনগোষ্টিকে সহায়তা করতেই এই পদক্ষেপ গ্রহন করেছি।

গাজীপুর মহানগর ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে পর্যায় ক্রমে মহানগরের সকল বাজারগুলোতে এক লাখের অধিক মাক্স বিতরণ করবো। আমাদের বিশ্বাস, আমাদের গাজীপুর মহানগর ব্যবসায়ী সংগঠনের উদ্যেগে পরিচালিত কার্যক্রমে উদ্ভুদ্ধ হয়ে অন্যান্য সংগঠনগুলোও এ কার্যক্রমে এগিয়ে আসবে। ফলে স্বাস্থ্য বিধি এবং মাক্স ব্যবহারে সর্বস্তরের সাধারণ মানুষ উজ্জীবিত হবে এবং মহামারী করোনার হাত থেকে রক্ষা পাবে
আমরা মনেকরি।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au