সারাদেশ

আশাশুনিতে প্রতিবন্ধীদের অনলাইন যুব সম্মেলন এর পুরস্কার বিতরণী

  • 1:31 pm - December 27, 2020

আহসান উল্লাহ বাবলু , সাতক্ষীরা জেলা প্রতিনিধি: আশাশুনিতে সুযোগ পেলে প্রতিবন্ধী ব্যক্তিরা পারে ঘুরে দাঁড়াতে” এই শ্লোগানকে সামনে রেখে ডি আর আর এ প্রথমবারের মতো আয়োজন করে যুব প্রতিবন্ধীদের অনলাইন সম্মেলন। রবিবার সকাল ১০ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে।

উদ্যোক্তা বা উদ্যোগে আগ্রহী হয়ে তাদের স্বপ্ন পুরণের জন্য এ সকল প্রতিবন্ধী ব্যক্তিরা যুব সম্মেলনে নাম রেজিস্ট্রেশন করে ছিল। সকল প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্য হতে মাত্র ২০ জন সফল উদ্যোক্তা নির্বাচন করে প্রত্যেককে ১০,০০০/-(দশ হাজার) টাকা পুরস্কার ঘোষণা করা হয়।

এ সম্মেলনের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম এ মান্নান। ডি আর আর এ, লিলিয়ানা ফন্ডস, লিংক এশিয়া, মুসলিম এইড, লাবিব গ্রুপ এর যৌথ উদ্যোগে মিডিয়া পার্টনার হিসেবে ছিল চ্যানেল আই।

আইডিয়াল, পারুলিয়া, দেবহাটা, সাতক্ষীরা এর আশাশুনিতে প্রাইড প্রকল্প হতে দুই জন যুব প্রতিবন্ধী ব্যক্তি যুব সম্মেলনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন। সুজানা ইয়াসমিন ১ম স্থান ও মোঃ হানজালা সরদার ১৬তম স্থান। ডি আর আর এ এর সহযোগিতায়, আইডিয়াল এর বাস্তবায়নে আশাশুনি উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার জনাব মীর আলীফ রেজা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রকল্প সুপারভাইজার সুব্রত বাছাড় এর উপস্থাপনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব গাজী সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ সাইদুল ইসলাম, উপজেলা ফ্যামিলি প্ল্যানিং কর্মকর্তা জনাব মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আহম্মেদ তাহমিদ সিদ্দিকী, মেহেদী কায়সার, ডি আর আর এ এর কর্মকর্তা, সিরাজুল ইসলাম, নজিফা খাতুনসহ বিজয়ী প্রার্থীদের অভিভাবক গণ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফিল্ড ফেসিলিটেটর দেবাশীষ চক্রবর্তী।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au