প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ মহান বিজয় দিবস ও মুজিববর্ষ উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধায় ভোলাবো ইউনিয়নের আতলাপুর বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের দীর্ঘায়ু-সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয় । পরে মোচারতাল্লুক এলাকার যুবসমাজের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২০’এর ফাইনাল খেলার উদ্বোধন করা হয় ।

সভার সভাপতিত্ব করেন ভোলাবো ইউনিয়নের ইউপি সদস্য ও ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুনীল চন্দ্র সাহা । এতে প্রধান অতিথির বক্তব্যে ভোলাবো ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান আশকারী বলেন, মাদক- ইভটিজিং ও শারিরীক অসুস্থতা থেকে বাঁচতে খেলাধূলার বিকল্প নেই । তাই এলাকার কিশোর ও যুব সমাজকে খেলাধূলায় আগ্রহী করতে এবং সমাজ থেকে মাদক প্রতিরোধ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি ।
সভায় উপস্থিত ছিলেন ভোলাবো ইউনিয়নের যুবলীগের সভাপতি মাসুদ চৌধুরী, যুবলীগ নেতা মহসিন মিয়া, সুমন মিয়া, জাহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সরকার, ছাত্রলীগ নেতা ইয়াহিয়া খান, নাজমুল হক, সনেট, ফাইজুল ইসলাম ও শরীফ মিয়াসহ আরো অনেকে।
এ সময় ব্যাডমিন্টন খেলার শুভ উদ্ধোধন করে ভোলাবো ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ চৌধুরী ।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au