লামায় ছাত্রলীগের নিজস্ব উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার : পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় জনপদের অবিসংবাদিত নেতা পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয় এর অনুপ্রেরণায় এবং এলাকাবাসী প্রতি ভালোবাসায় বাংলাদেশ ছাত্রলীগ লামা পরিবার এর উদ্যোগে রাতের অন্ধকারে পৌর এলাকায় কর্মহীন মানুষের বাড়িতে ত্রান সামগ্রী পৌঁছে দিয়েছেন।
ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, আমরা সবসময় মানবসেবায় নিয়োজিত রয়েছি এবং আজীবন থাকবো। বাংলাদেশ ছাত্রলীগ এর আরেক আইকন বীর পুত্র রবিন বাহাদুর এর পক্ষে এবং বান্দরবান জেলা ছাত্রলীগের প্রিয় অভিবাভক সভাপতি মো কাউসার সোহাগ ও সাধারণ সম্পাদক জনি_সুশীল এর নির্দেশনায় এই মানবিক কার্যক্রমে আমরা ছাত্রলীগ পরিবার ঐক্যবদ্ধ হয়ে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি, এবং ভবিষ্যতেও থাকবো
আরো বলেন, এই মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় মানুষের পাশে ছাত্রলীগের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানাচ্ছি যে যার স্থান থেকে শ্রমজীবী, গৃহবন্দী দিন মজুর ভাইদের পাশে এসে দাঁড়িয়ে সহায়তায় হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি সকল ছাত্রলীগ নেতাকর্মীকে ধন্যবাদ জানায় এই কাযক্রমে সহযোগিতা করার জন্য।