আন্তর্জাতিক

ওয়াশিংটনে ট্রাম্পপন্থিদের সঙ্গে বিরোধীদের ব্যাপক সংঘর্ষ

  • 5:37 am - December 13, 2020

নতুন সময় ডেস্ক : আমেরিকার ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পপন্থিদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে বিরোধী গ্রুপের। শনিবার রাতে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি থেকে এই সংঘর্ষ বাঁধে। এ সময় একজন গুলিবিদ্ধ হয়েছে।

তবে পুলিশ সেখানে দ্রুততার সঙ্গে হস্তক্ষেপ করে। উভয়পক্ষের ওপর পিপার-স্প্রে প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। খবর এবিসি, সিএনএন, এনবিসি ও রয়টার্সের।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ৩ নভেম্বরের নির্বাচনে কোনও প্রমাণ ছাড়াই প্রেসিডেন্ট ট্রাম্পসহ তার সমর্থকরা দাবি করে আসছেন, ভোটে ব্যাপক কারচুপি হয়েছে। ভোট চুরি করা হয়েছে। এ নিয়ে আদালত, বিশেষ করে সুপ্রিম কোর্টে যখন মামলা খারিজ হয়ে যাচ্ছে, তখন ট্রাম্পন্থিরা শনিবার রাতে রাস্তায় নামে।

‘স্টপ দ্য স্টিল’ কর্মসূচির আয়োজকরা এবং চার্চ গ্রুপগুলো সমর্থকদের প্রতি আহ্বান জানায় এসব র‌্যালিতে অংশ নিতে। ফলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বা রাজ্যে বিক্ষোভ হয়েছে। কিন্তু ট্রাম্পপন্থি ‘প্রাউড-বয়েজ’ বিক্ষোভকারী এবং প্রতিপক্ষ ‘এন্টিফা’র মধ্যে ওয়াশিংটন ডিসিতে হাতাহাতি শুরু হয়।

ট্রাম্প হোটেলের কাছে এর আগে বিক্ষোভে অংশ নেয় অধিক উগ্রপন্থি প্রাইড-বয়েজের প্রায় ২০০ সদস্য। এ সময় তাদের বেশির ভাগই ছিলেন রণ সাজে। তাদের গায়ে ছিল কালো ও হলুদ শার্ট। বুকে ছিল ব্যালেস্টিক ভেস্ট পরা। মাথায় ছিল হেলমেট। ব্যবহার করেছে হ্যান্ড-সিগন্যাল।

এসব করে থাকে সাধারণত শ্বেতাঙ্গ আধিপত্যবাদীরা। তারও আগে সড়কে অবরোধ সৃষ্টি করে দাঙ্গা পুলিশ। তারা ছিল রায়ট গিয়ারে এবং বাইসাইকেলে। রাত নামার পর বিক্ষোভকারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায়। তারা সড়কের বিভিন্ন স্থানে প্রতিপক্ষকে খুঁজতে থাকে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au