শোক বার্তা

আশাশুনির কৃতি সন্তান উদ্ভিদ বিজ্ঞানী ড. মোজাম্মেল হকের দাফন সম্পন্ন

  • 5:01 pm - December 12, 2020

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি : আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক (৭৫) এর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার রাত্র ১১.৩০ টার দিকে মরহুমের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। গত ৪ ডিসেম্বর তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। এদিন রাত ১১ টার দিকে তঁার মৃতদেহ ঢাকা থেকে আশাশুনির কাদাকাটিতে আনা হয়। নামাজে জানাযা শেষে রাতেই তাকে দাফন করা হয়। নামাজে জানাযায় ইমামতি করেন মাওঃ শিহাব উদ্দিন সবুজ।

অধ্যাপক হক একমাত্র পুত্র মোস্তফা মেহের (টিটো), কন্যা ইশমাত শাহীন (বীথি) ও স্ত্রী রাশিদা হকসহ বহু আত্মীয়-স্বজন, ছাত্র, গুণগ্রাহী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মরহুম ড. মোজাম্মেল হক কর্মজীবনে সাতক্ষীরা পিএন হাইস্কুল এবং খুলনা বিএল কলেজে শিক্ষকতা করেন। এরপর তিনি দীর্ঘকাল ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে অধ্যাপনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে প্রকাশিত আন্তর্জাতিক মানের জার্নাল অফ বোটানি সম্পাদনার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন।

অধ্যাপক হক সপরিবারে রাজধানীর মিরপুর এলাকায় বাস করতেন। তিনি ছিলেন একজন প্রথিতযশা উদ্ভিদবিজ্ঞানী ও গবেষক। উদ্ভিদ প্রজনন বিদ্যা ও জীবপ্রযুক্তি নিয়ে দেশ-বিদেশে তার অসংখ্য আন্তর্জাতিকমানের গবেষণা রয়েছে। অনেক গবেষণা পত্রিকার দক্ষ সম্পাদকও ছিলেন তিনি। এছাড়াও তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক বাঙালি জাতিয়তাবাদের একজন শক্তিশালী ধারক ও বাহক।

তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করে বলেন, উদ্ভিদবিজ্ঞান শিক্ষা প্রসারে ও গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। শোকবার্তায় উপাচার্য তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এই শাখার আরও খবর

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাঃ শিবতোষ রায়ের একুশতম (২১) মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্সেনিক বিশেষজ্ঞ ও গবেষক ডাঃ শিবতোষ রায়ের একুশতম (২১) মৃত্যুবার্ষিকী । ঢাকা কমিউনিটি হাসপাতালের আর্সেনিক বিশেষজ্ঞ ডাঃ শিবতোষ রায় ২০০১…

ফুলবাড়ীতে সাবেক এমপি’র মৃত্যু, বিভিন্ন মহলের শোক

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতিপুর)আসনের সাবেক এমপি মোহাম্মদ শোয়েব (৭৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন….। শনিবার ভোর ৪টার সময় পৌর এলাকার…

শোক সংবাদ কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের নেতা বুলবুল আর নেই

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কারনে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের অধিকার আদায়ের আন্দোলনের নেতা ও বড়পুকুরিয়া ক্ষতিগ্রস্থ এলাকায় গঠিত ভূমি ও জিবন,সম্পদ রক্ষা…

ফুলবাড়ীতে মাস্টার্স পরিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে নিজ শয়নকক্ষ থেকে রিতা আক্তার (২৩) নামে এক মাস্টার্স পরিক্ষার্থী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার দুপুর…

প্রথম জানাজা সম্পন্ন আবুল মাল আবদুল মুহিতের

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা রাজধানীর গুলশান আজাদ মসজিদে সম্পন্ন হয়েছে। শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে…

ফুলবাড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষিকার ইন্তেকাল

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষিকা আরতী রানী প্রামাণিক (৬৫) গত মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে পররোক গমন করেছেন।আরতী রানী প্রামাণিক…

শোক সংবাদ ফুলবাড়ীতে প্রভাষক আকতারুন্নেছা জনতা’র মৃত্যু

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের দর্শন শাস্ত্র বিভাগের প্রভাষক আকতারুন্নেছা জনতা (৩০) গতকাল বুধবার সকাল আনুমানিক ৬ টায় ইন্তেকাল করেছেন…

বিএনপি’র সাবেক সংসদ সদস্য ডা. কে.এ জলিলের দাপন সম্পন্ন

মহসিন রেজা, শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক সংসদ সদস্য, সিনিয়র সহসভাপতি বর্নাঢ্য রাজনীতিবীদ, খ্যাতিমান দন্ত চিকিৎসক অধ্যাপক ডা. কে. এ জলিলের দাফন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au