সারাদেশ

সাপাহারে ভূমি উন্নয়ন কর সফটওয়ার হালনাগাদে ভ্রাম্যমাণ তথ্য সংগ্রহ অভিযান

  • 9:22 am - December 11, 2020

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ “ভূমি সেবা হচ্ছে ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” শ্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ভূমি উন্নয়ন কর সফটওয়ারে রেজিস্টার-২ হালনাগাদে ভ্রাম্যমাণ তথ্য সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় উপজেলা সদরের ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।এসময় তিনি নিজে একটি হোল্ডিং এর তথ্য সফটওয়ারে আপলোড করে কার্যক্রমের উদ্বোধন ঘোষনা করেন।

সফটওয়ারে রেজিস্টার-২ এ তথ্য হালনাগাদ করতে আসা রনজিত ও শিমুল কুজুর বলেন, শুনলাম এখন থেকে অল্প সময়ে এবং খুব সহজে অনলাইনের মাধ্যমে ভুমি উন্নয়ন কর (খাজনা) প্রদান করা যাবে তাই আমরা হোল্ডিং এর তথ্য হালনাগাদ করার জন্য এসেছি। এটি খুব ভালো একটি উদ্যোগ।

সংশ্লিষ্ট ইউপি সদস্য তরিকুল ইসলাম বলেন, সফটওয়ারের মাধ্যমে ভূমি উন্নয়ন কর সেবা যুক্ত হওয়ায় জনসাধারণের হয়রানি অনেক অংশে কমে যাবে, এটি খুব ভালো একটি উদ্যোগ।

সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন জানান, সাম্প্রতিক সময়ে ভূমি ব্যাবস্থাপনায় বিশেষ অবদান রাখায় জাতিসংঘ কর্তৃক ‘পাবলিক সার্ভিস এ্যাওয়ার্ড’ লাভ করেছে ভূমি মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় ভূমি উন্নয়ন কর সফটওয়ারে ভূমি মালিকের তথ্য হালনাগাদের জন্য,ডিজিটাল ভূমি সেবাকে জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিতে এবং আরও সহজতর করতে সাপাহার উপজেলা ভূমি অফিস কর্তৃক এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। পাইলটিং পর্যায়ের দ্বিতীয় ধাপে করলডাঙ্গা মৌজায় এ কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সম্পূর্ণ উপজেলা এ কার্যক্রমের আওতায় আনা হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী বলেন, ডিজিটাল সেবা এখন আর স্বপ্ন নয়, ডিজিটাল সেবায় যুক্ত হচ্ছে সরকরি দপ্তরের বিভিন্ন সেবা সমূহ। যাতে করে জনগনের দোড়গোড়ায় খুব সহজে পৌঁছে যাচ্ছে এর সুফল। এ কার্যক্রমের মাধ্যমে উম্মোচিত হলো ডিজিটাল ভূমি সেবার আরও একটি নতুন অধ্যায়। তিনি আরো বলেন, এ ভূমি সেবা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে তা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে একটি অনন্য মাইলফলক হয়ে থাকবে। যার সুফল ভোগ করবে সর্বসাধারণ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au