প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার লোড পয়েন্ট অফিসের সভাপতি মহরম হোসেন ও দিঘীরহাট অটো সমিতির সাধারণ সম্পাদক রায়হান কবির যৌথ অর্থায়নে শনিবার বিকেলে ও রোববার সকালে সর্বস্তরের জনগনের মাঝে বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। এ সপ্তাহে উপজেলার বিভিন্ন স্থানে আরো ১০ হাজার মাস্ক বিতরণ করবেন বলে জানা গেছে।
মহামারীর প্রথম থেকেই মহরম হোসেন কয়েক দফায় মাস্ক বিতরন, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, পুরো বাজার স্প্রে সহ মহামারী থেকে সাধারন মানুষ কে বাঁচাতে বিভিন্ন সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন সাপাহার মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মহরম হোসেন।
এর আগে সামাজিক দুরত্ব বজায় রেখে শ্রমিক, অতি দরিদ্র, দুস্থ, দিনমজুর, হরিজন সম্প্রদায়, প্রতিবন্ধী, ভিক্ষুক, দিন মজুর, রিক্সা চালক, ভ্যানগাড়ী চালক, পরিবহন শ্রমিক, রেষ্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা ও চায়ের দোকানসহ কর্মহীন অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন নিজ অর্থায়নে।
সাপাহার মোটরশ্রমিক ইউনিয়নের উজ্জ্বল নক্ষত্র, মহরম হোসেন এর এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিগণ।
মহরম হোসেন বলেন, করোনাভাইরাস মহামারিতে বিশ্ব থমকে গেছে। যার প্রভাব পড়েছে নিন্ম আয়ের দরিদ্র মানুষের ওপর। তাদের আয় বন্ধ হয়ে গেছে। সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধে সরকার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এটি সকলের জন্য মঙ্গলজনক কিন্তূ অনেক নিন্ম আয়ের মানুষ সাময়িক সময়ের জন্য সমস্যায় পড়েছেন।
মহরম হোসেন আরো বলেন, যতদিন মহামারী থাকবে ততদিন পর্যন্ত অসহায় মানুষের সেবা দিয়ে যাব। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শেষ না হওয়া ও পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত আমার এ ধরনের উদ্দ্যোগে অব্যাহত থাকবে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au