জাতীয়

ভাস্কর্য ভাঙচুর : আজ দেশব্যাপী বিক্ষোভ যুবলীগ-ছাত্রলীগের

  • 5:19 am - December 06, 2020

নতুন সময় ডেস্ক : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আজ রোববার সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ। এর আগে শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও যুবলীগের দফতর সম্পাদক স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

বাংলাদেশ ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য অবমাননার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ আগামীকাল (আজ) সকাল সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু করে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে উক্ত বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

একই সময়ে বাংলাদেশ ছাত্রলীগের সকল ইউনিটকে (জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর) যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের নির্দেশ দেয়া হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভায় (মহানগর অন্তর্গত প্রতিটি ওয়ার্ড) সারাদিন রাজপথে অবস্থান ও বিকেল ৩টায় একযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের নির্দেশ দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মঈনুল হোসেন খান নিখিল।

উল্লেখ্য, কুষ্টিয়া শহরের পাঁচরাস্তার মোড়ে রাতের আঁধারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় নির্মাণাধীন এ ভাস্কর্যের মুখ ও হাতের অংশে ভাঙচুর করা হয়।

এদিকে, এমন উত্তপ্ত অবস্থার মধ্যেই গতকাল সন্ধ্যা ৭টার দিকে ভাস্কর্যের সামনে ফাঁকা গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। সে সময় পাশেই দায়িত্বরত ছিল পুলিশ, তবে দুর্বৃত্তদের আটকাতে পারেনি তারা। ঘটনার পরপরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au