প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
লিয়াকত, রাজশাহী ব্যুরো : রাজশাহীতে ছোটবনগ্রামে সামাজিক সংগঠন ভয়েস অব ইউথ এর উদ্যোগে মহান বিজয়ের মাস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০ ঘটিকায় সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মাহাফুজ আলমের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচিতে অংশ নেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
অনুষ্ঠানটির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত জোন-৭ মহিলা কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি।
এ প্রসঙ্গে কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, মুজিব শতবর্ষ ও মহান বিজয়ের মাস উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় কাউন্সিলর সুমন উপস্থিত সবাইকে প্রতিটি বাড়িতে এক একটি গাছ লাগানো ও পরিচর্যার জন্য অনুরোধ করা হয়।
স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই কার্যক্রমের অংশ হিসেবে নিজ এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করি। এসময় বিভিন্ন ফল, বনজ ও ওষুধি গাছ লাগানো হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সকলকে বিভিন্ন জাতের ফলজ,বনজ ও ঔষধি গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করা হয়। এসময় কাউন্সিলর সুমন উপস্থিত সবাইকে প্রতিটি বাড়িতে এক একটি করে গাছ লাগানো ও পরিচর্যার করার জন্য অনুরোধ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী,বিশিষ্ট গীতিকার ও ছড়া লেখক নুরুল ইসলাম,মোঃ আলম, মোঃ খোরশেদ, হযরত আলী,দিনের আলো হিজরা সংঘের সভাপতি মিস মোহনা,সততা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিয়ার রাজু আহম্মেদ প্রমুখ।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au