সারাদেশ

রাজশাহীতে দুই দিনব্যাপী আর্ট প্রদর্শনী উদ্বোধন করেন : রাসিক মেয়র

  • 8:12 am - December 05, 2020

জিল্লুর রহমান জয় (রাজশাহী) : ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ও ভারতীয় সহকারী হাইকমিশন রাজশাহীর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দুই দিনব্যাপী আর্ট প্রদর্শনী শুরু হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

সিটি মেয়র বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালে বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে আসছে ভারত। আমরা কৃতজ্ঞতার সঙ্গে সেই সহযোগিতার কথা স্বীকার করি। মেয়র বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য দেশ স্বাধীন করেছিলেন, সেই সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন আজ গর্ব করার মতো।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি। আরও বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক শাহ আজম শান্তনু, রাজশাহী বিভাগের অতিরিক্তি কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এএনএম মাইনুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।

অনুষ্ঠানে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, ডিজিএফআই কর্নেল আবু রুবেল মো. শাহাবুদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এরপর মেয়রের বক্তব্য শেষে প্রদর্শনী ঘুরে দেখেন প্রধান অতিথি মেয়র খায়রুজ্জামান লিটন ও বিশেষ অতিথিরা। আর্ট প্রদর্শনীতে বঙ্গবন্ধুকে নিয়ে ১২ আর্ট শিল্পীর ২৭টি পেইন্টিং প্রদর্শিত হয়েছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au