আন্তর্জাতিক

রাশিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে গণ-টিকা দেওয়া শুরু

  • 4:42 am - December 03, 2020

নতুন সময় ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে গণহারে টিকা দেওয়ার কার্যক্রম শুরু করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এই কার্যক্রম শুরু করা হয়। এছাড়াও আগামী কয়েক দিনের মধ্যেই রাশিয়ায় বিপুল পরিমাণে টিকা উৎপাদনের কাজ শুরু হতে চলেছে। খবর আল জাজিরার

প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিনের মধ্যেই দুই মিলিয়ন ডোজ তৈরি করবে রাশিয়া। এর আগে পুতিন জানিয়েছিলেন, স্পুটনিক ভি ৯২ শতাংশ কার্যকরী প্রমাণিত হয়েছে। সবাই মিলে কাজ করে সাফল্য আসবে বলে আশাবাদী ডেপুটি প্রাইম মিনিস্টার টাটিয়ানা গোলিকোভা। গোলিকোভা আগেই জানিয়েছিলেন, ডিসেম্বর মাসেই রাশিয়ায় গণ-টিকা শুরু হবে। সেই মতোই কাজ শুরু করেছে প্রশাসন।

বুধবার নতুন করে ২৩,৩৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন রাশিয়ায়। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে ফের কড়াকড়ি আরোপ করেছে রাশিয়া। রুশ প্রশাসন জানিয়েছে, তাদের তৈরি করোনার ভ্যাকসিন স্পুটনিক-ভি আন্তর্জাতিক বাজারে অনেক সস্তায় মিলবে। এছাড়াও এই টিকা করোনার বিরুদ্ধে লড়াইয়ে ৯২ শতাংশ কার্যকরী।

জানা গেছে, রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি এই স্পুটনিক-ভি ভ্যাকসিন আগামী বছরের মধ্যেই যাতে দেশ-বিদেশের বাজারে বিক্রি করা যায় সেই লক্ষ্যমাত্রা নিয়ে প্রায় ১ বিলিয়ন ডোজ উৎপাদনের কাজ শুরু করে দিয়েছেন গবেষকরা। ‘গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট’ টুইটবার্তায় জানিয়েছে, রাশিয়ানদের জন্য এই ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। এছাড়াও আন্তর্জাতিক বাজারে এই ভ্যাকসিনের দুটি ডোজের দাম ১০ ডলারেরও কম হবে।

রাশিয়ার আরডিআইএফ সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিভ বলেছেন, মস্কো তার অন্যান্য বিদেশি দেশগুলির জন্য আগামী বছরের মধ্যে এক বিলিয়নেরও বেশি করোনার ডোজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে, যা ৫০০ মিলিয়নেরও বেশি লোককে টিকা দেওয়ার পক্ষে যথেষ্ট।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au