আন্তর্জাতিক

ভারতে মোট আক্রান্ত ৯৫ লাখ, মৃত্যু আরও ৫০১

  • 7:11 am - December 02, 2020

নতুন সময় ডেস্ক : বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনাক্রান্ত দেশ ভারতে সুস্থতা বাড়ায় আরও কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। তবে থেমে নেই প্রাণহানি। গত একদিনে ৩৬ হাজারের বেশি ভারতীয়র করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৯৫ লাখে দাঁড়িয়েছে। নতুন করে ৫০১ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৬ হাজার ৬০৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৯৪ লক্ষ ৯৯ হাজার ৪১৩ জন। অন্যদিকে, গত একদিনে প্রাণহানি ঘটেছে ৫০১ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ১ লাখ ৩৮ হাজার ১২২ জনের মৃত্যু হলো করোনায়। দেশটিতে এখন পর্যন্ত ১৪ কোটি ২৪ লাখ ৪৬ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০ লাখ ৯৬ হাজারের বেশি। বিশ্ব তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনাক্রান্ত দেশ হলো ভারত।

দেশটির অধিকাংশ রাজ্যেই দৈনিক সংক্রমণ গত এক মাসে কমেছে। গত দু’সপ্তাহ ধরে দিল্লি এবং কেরলে তা বেশি থাকার পর গত ক’দিনে একটু করে কমছে। বুধবার কেরলে ৫ হাজার পেরলেও দিল্লিতে তা ৪ হাজার। মহারাষ্ট্রেও দৈনিক সংক্রমণ কমে ৫ হাজারের নীচে। অন্যদিকে রাজস্থান, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাটের মতো রাজ্যগুলিতে শীত পড়ার সঙ্গে সঙ্গে খুব ধীরে হলেও ধারাবাহিকভাবে বাড়ছে আক্রান্ত।

পশ্চিমবঙ্গের দৈনিক আক্রান্তের মঙ্গলবারের থেকে আজ বেশি। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩১৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এ রাজ্যে। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্ত হলেন ৪ লক্ষ ৮৬ হাজার ৭৯৯ জন। যদিও তার মধ্যে ৪ লক্ষ ৫৪ হাজার ১০২ জন রোগী সুস্থও হয়েছেন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫২ জনের। এ নিয়ে রাজ্যে মোট মৃত্যু হল ৮ হাজার ৪৭৬ জনের।

অন্যদিকে, দেশের মোট মৃত্যুর এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে। সেখানে প্রাণ গিয়েছে ৪৭ হাজার ২৪৬ জনের। দেশের মৃত্যু তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা কর্নাটক এবং তামিলনাড়ুতে তা সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। এর পর ক্রমান্বয়ে রয়েছে দিল্লি (৯,২৬০), পশ্চিমবঙ্গ (৮,৪৭৬), উত্তরপ্রদেশ (৭,৭৮৮), অন্ধ্রপ্রদেশ (৬,৯৯৬)। পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং রাজস্থানেও মোট মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য।

এছাড়া, গত ২৪ ঘণ্টায়ও ৪৩ হাজার ৬২ জন রোগী সুস্থতা লাভ করেছেন। এতে করে বেঁচে ফেরার সংখ্যা বেড়ে ৮৯ লাখ ৩২ হাজার ৬৪৭ জনে পৌঁছেছে। দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা কমে ৪ লাখ ২৮ হাজার ৬৪৪ জনে দাঁড়িয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au