বিনোদন

নতুন গল্প নিয়ে ফুয়াদের ‘শব্দের ভেতর ঘর’

  • 7:46 am - November 28, 2020
নতুন গল্প নিয়ে ফুয়াদের ‘শব্দের ভেতর ঘর’

বিনোদন: ইউএনডিপি বাংলাদেশের অর্থায়নে সমুদ্র উপকূলীয় মানুষের জীবনের স্বপ্ন আর স্বপ্নভঙ্গের অর্ন্তদন্ধ নিয়ে এবার তরুণ নির্মাতা ফুয়াদুজ্জামান ফুয়াদের চতুর্থ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শব্দের ভেতর ঘর’। ইতোমধ্যে গল্পের শুটিং শেষ হয়েছে, চলছে সম্পাদনার কাজ।

নতুন এই চলচ্চিত্র নিয়ে ফুয়াদ বলেন, সহজ একটা গল্প নিয়ে তৈরি করেছি এই সিনেমা যেন সবার সঙ্গে কমিউনিকেশন করতে পারে।

তিনি আরো বলেন, এই চলচ্চিত্র আমার জন্য সত্যি নতুন এক অভিজ্ঞতা। গত ৫ মাস আমরা এই চলচ্চিত্র নিয়ে স্বপ্ন বুনেছি। প্রি- প্রোডাকশন, শুটিং এবং পোস্ট প্রোডাকশন প্রতিটি ধাপে সম্মুখীন হয়েছি নতুন নতুন চ্যালেঞ্জের।

১৮ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্র আসন্ন ডিসেম্বরে দর্শকেরা দেখতে পাবেন বলে জানান ফুয়াদ।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা ফুয়াদুজ্জামান ফুয়াদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের যাত্রা শুরু করেন ২০১৭ সালে। চলচ্চিত্র নির্মাণের বন্ধুর পথে তার হাতিয়ার ছিল মুঠোফোন। মানুষ কি সমাজের নানা সমস্যার মুখোমুখি হবে, নাকি এড়িয়ে যাবে- এমন এক কঠিন প্রশ্নের সম্মুখীন করে তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘তবে কি পলায়নেই মঙ্গল’। সাড়ে ৬ মিনিটের এই চলচ্চিত্র মুক্তি পায় ২০১৮ সালে।

নতুন গল্প নিয়ে ফুয়াদের ‘শব্দের ভেতর ঘর’

চলচ্চিত্রটি বুয়েট চলচ্চিত্র উৎসবে (২০১৮) ‘সেরা চলচ্চিত্র’, ‘সেরা সম্পাদনা’ও ‘সেরা চিত্রগ্রাহক’-এর পুরস্কার জিতে নেয় এবং ২০১৮ সালের শিলিগুড়ি শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটি ‘জুরি অ্যাওয়ার্ড’ পায়। তা ছাড়া চট্টগ্রাম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ছবিটি ‘সেরা চলচ্চিত্র’, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসবে (২০১৮) ‘সেরা চিত্রনাট্য’, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসবে (২০১৮) ‘সেরা সম্পাদনা’ এবং ঢাকা ট্রান্সলেশন ফেস্টে (২০১৯) ‘সেরা চলচ্চিত্র’ হিসেবে পুরস্কার পেয়েছে। শুধু তা-ই নয়, ছবিটি প্রদর্শিত হয়েছে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আয়োজিত চলচ্চিত্র উৎসবে।

এছাড়া ফুয়াদ মুঠোফোনের মাধ্যমে “ত্রিকোণমিতি” এবং “বৃক্ষ= অম্লজান” শিরোনামে আরো দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। চলচ্চিত্র দুটি দেশ এবং দেশের বাইরে বেশ কিছু চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য আমন্ত্রণ পায়। গত বছর “বৃক্ষ= অম্লজান” চলচ্চিত্রটি স্বল্পদৈর্ঘ্য ক্যাটাগরিতে অর্জন করেছে ‘নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ এনভায়রনমেন্ট ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০১৯’। পুরস্কার হিসেবে আরেকটি চলচ্চিত্র করতে ফুয়াদের হাতে আড়াই লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এই ছবিটি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও বেলারুশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au