Lead News

চরমোনাই’র তিন দিনব্যাপী বাৎসরিক মাহফিল শুরু

  • 7:16 am - November 28, 2020
চরমোনাই'র তিন দিনব্যাপী বাৎসরিক মাহফিল শুরু

চরমোনাই প্রতিনিধি: দেশের অন্যতম বৃহত্তম মুসলিম জমায়েত চরমোনাইর তিন দিনব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল সকল স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুম্মা আমীরুল মুজাহিদীন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই’র উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শুরু হয়।

চরমোনাইর বাৎসরিক মাহফিলকে ঘিরে বরিশালের কীর্তনখোলা নদীর তীরবর্তী চরমোনাই মাদ্রাসা ময়দানে সুপ্রশস্ত দুটি মাঠসহ আশপাশের ময়দান ইতেমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। লাখো মুসল্লির আল্লাহ-আল্লাহ জিকিরের ধ্বনিতে মুখরিত এখন গোটা চরমোনাই ময়দান।

মাহফিলের প্রথম দিনে উদ্বোধনী বয়ানে পীর সাহেব চরমোনাই নিয়তের পরিশুদ্ধি সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, মাহফিল ময়দানে দুনিয়া লাভের কোনো উদ্দেশ্য নিয়ে কেউ এসে থাকলে তাদের নিয়ত পরিবর্তন করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এ ময়দানে বসতে হবে। নিয়তের ওপর সকল কাজ নির্ভরশীল। তাই নিয়তকে আগে পরিশুদ্ধ করতে হবে।

মাহফিলে আরো বয়ান করবেন, মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম, মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, মুফতি সৈয়দ মো. আবুল খায়ের, আল্লামা নুরুল হুদা ফয়েজী (পীর সাহেব কারীমপুর), অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ (পীর সাহেব খুলনা) ও চরমোনাই মরহুম পীর সাহেবের খলিফা অধ্যক্ষ মাওলানা আব্দুল আউয়াল সহ দেশ বরেণ্য ওলামায়েকেরাম।

চরমোনাই মাহফিলে মুসল্লিদের অবস্থানের জন্য দুটি মাঠে সামিয়ানা টানানো হয়েছে। মাহফিলের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ-র‌্যাব ছাড়াও নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক কাজ করছে। স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত রাখা হয়েছে হাই ভোল্টেজ অটো জেনারেটর। আগত মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে সকলের জন্য মাক্স বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে একটি হাসপাতাল রয়েছে।

তিন দিনব্যাপী মাহফিলে নিয়মিত, জিকির-আজকার ছাড়াও দ্বিতীয় দিন বেলা ১১টায় শ্রমিক সমাবেশ, ১২ টায় উলামা ও সূধী সম্মেলন এবং তৃতীয় দিন বেলা ১১টায় ছাত্র গণজমায়েত ও ১২ টায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

আগামী ৩০ নভেম্বর সোমবার বাদ ফজর আখেরী মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী মাহফিল সমাপ্ত হবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au