সারাদেশ

বালিয়াটি ইউনিয়ন এখন সাটুরিয়ার মডেল ইউনিয়ন

  • 3:44 pm - November 25, 2020

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত বালিয়াটি ইউনিয়ন।সাটুরিয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়া সত্বেও বিগত সময়ে তেমন উন্নতি হয়নি বালিয়াটি ইউনিয়নের।

তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন এমপি বালিয়াটি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ও বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব রুহুল আমিন এর মাধ্যমে বালিয়াটি ইউনিয়নে প্রায় ৫০ কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন করেছেন।

এতে পাল্টে গিয়েছে বালিয়াটি ইউনিয়নের দৃশ্যপট। বালিয়াটি এখন সাটুরিয়া উপজেলার মাঝে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত হয়েছে।

বালিয়াটি ইউনিয়নে এখন প্রায় সকল রাস্তাঘাটই পাকা। বালিয়াটি মিনি পার্ক,শেখ রাসেল মিনি স্টেডিয়াম সব বালিয়াটি ইউনিয়নে প্রায় অসংখ্য স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে।

বালিয়াটিতে অবস্থিত বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট বালিয়াটি জমিদার বাড়ি বালিয়াটির সাথে অন্যান্য জায়গার যোগাযোগ ব্যবস্থা ভাল থাকায় পর্যটন পিপাসুরা বালিয়াটিতে ভ্রমণ করছে। এতে সরকারের অনেক রাজস্ব আয় হচ্ছে।

তাছাড়া বালিয়াটি বাজারে ৪ তলা ভিত্তি প্রস্থরের উদ্বোধন করা হয়েছে এছাড়া আরও অনেক উন্নয়ন কাজ হয়েছে।

এবিষয়ে বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালিয়াটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ রুহুল আমিন বলেন,”বিগত সময়ে বালিয়াটি ইউনিয়ন অবহেলিত ছিল। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র বালিয়াটিতে হওয়া সত্বেও বালিয়াটিতে তেমন উন্নয়ন হয়নি।”

তিনি আরো বলেন,”তবে মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন এমপি মহোদয় আমার মাধ্যমে বালিয়াটিতে প্রায় ৫০ কোটি টাকার উন্নয়ন কাজ সম্পাদিত হয়েছে। এত পাল্টে গিয়েছে বালিয়াটি দৃশ্যপট। বালিয়াটি এখন সাটুরিয়া উপজেলার মাঝে একটি মডেল ইউনিয়ন।

এজন্য বালিয়াটি ইউনিয়নবাসীর পক্ষ থেকে মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন এমপি মহোদয়কে জানাই আন্তরিক ধন্যবাদ।”

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au