লাইফস্টাইল

পেয়ারা পাতার জাদুতেই মুক্তি পাবেন চুল পড়ার সমস্যা থেকে, কীভাবে জানেন?

  • 6:39 am - November 24, 2020

হাল ফ্যাশনের দুনিয়ার বিউটি প্রোডাক্টের কমতি নেই। সুন্দর প্যাকেটের মোড়কে রাসায়নিক মেশানো অনেক পণ্য অত্যাধুনিক মলের চোখ ধাঁধানো তাকে সজ্জিত থাকে। সেই মোহে চড়া দামে আবার তা কিনেও নেন অনেকে। কিন্তু আমাদের চারপাশেই রয়েছে এমন অনেক জিনিস, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তো বাড়ায়ই, পাশাপাশি চুল ও ত্বকের সৌন্দর্য রক্ষা করে।

পেয়ারা। হ্যাঁ, পেয়ারার মধ্যে ভিটামিন ‘সি’ থাকার কথা কমবেশি সকলেই জানেন। পেয়ারা পাতার ব্যথা উপশমের কাহিনিও অনেকের জানা। কিন্তু এই পেয়ারা পাতাতেই আপনার চুল পড়া বন্ধ হতে পারে তা জানেন কি? বোধহয় না। সঠিক পদ্ধতি জানলেই পাবেন উপকার। তাও বিনা খরচে। এর জন্য কী করতে হবে?
প্রথমে বেশ কিছু পেয়ারা পাতা নিন। তা ফুটন্ত গরম পানিতে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করুন।

প্রায় ২০ মিনিট ধরে সিদ্ধ করার পর মিশ্রণটা একটা পাত্রে ছেঁকে ফেলুন। তারপর ঠান্ডা হতে দিন। ভাল করে পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। ড্রায়ার থাকলে তা দিয়ে চুল শুকিয়ে নিন। এবার মিশ্রণটা অল্প অল্প করে চুলের ভিতরে লাগান। খেয়াল রাখবেন আপনার চুলে যেন অন্য কোনও কেমিক্যাল না থাকে। মিশ্রণটা প্রায় ঘণ্টা দু’য়েক মাথায় রেখে দিতে হবে। দুই ঘণ্টা পর ভাল করে চুল ধুয়ে নিন।

তারপর চুল শুকাতে দিন। এই মিশ্রণ সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাবেন। চুল ঘন ও শক্ত হবে। পাশাপাশি তাতে মসৃণতাও আসবে। কথায় বলে, একটি পেয়ারা নাকি ১০টি আপেলের সমান। ত্বকের মসৃণতা বজায় রাখতেও সাহায্য করে এই সহজলভ্য ফলটি।

এই শাখার আরও খবর

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

শারীরিক সম্পর্কের চূড়ান্ত মুহূর্তে মেয়েরা যে কথাটি শুনতে চান

লাইফস্টাইল: বিশেষজ্ঞরা হলফ করে বলেন, একটা সুস্থ-স্বাভাবিক জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ-স্বাভাবিক যৌনজীবন! আপনার যৌন ইচ্ছে বা লিবিডো যদি সঠিকভাবে চরিতার্থ না হয়, আপনি কখনও সার্বিকভাবে…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

বাংলাদেশের তরুণী ১৩১তম দেশ ভ্রমণে

হতাশার কারণে আত্মহত্যা করতে চাওয়া কাজী আসমা আজমেরী ভ্রমণ করেছেন ১৩১টি দেশ। বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ১৩১ দেশ ভ্রমণ করে তাক লাগিয়েছেন বিশ্বকে। সবশেষ গত ১১…

ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন স্ত্রী

ঢাকা: জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় তার স্ত্রী একটি লিখিত অভিযোগ করেছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আল আমিনের স্ত্রী থানায়…

হার্টের ধমনীতে ব্লক কেন হয়, কী করবেন?

হার্টের সুরক্ষা সবচেয়ে জরুরি। ধমনীতে ব্লক নানা কারণে হয়ে থাকে। বুকের বাম পাশে এক ধরনের ব্যথা অনুভব হলে বুঝতে হবে হার্টে সমস্যা হয়েছে।হার্টের ধমনীতে ব্লক…

যে ৫ বিষয় স্বামীর কাছে গোপন করে মেয়েরা

কিছু বিষয় থাকে যা মেয়েরা স্বামীর কাছে বলতে চায় না বা গোপন করে। সবার ক্ষেত্রে একইরকম নাও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা স্বামীর কাছে কিছু…

ব্যথার ওষুধ খাবেন নাকি ফিজিওথেরাপি নেবেন?

ব্যথার ওষুধের ব্যবহার বাড়ছে দিন দিন। দীর্ঘমেয়াদে এই ওষুধ খেলে কিডনির সমস্যা দেখা দিতে পারে। আধুনিক চিকিৎসাবিজ্ঞান ব্যাথানাশক ওষুধ, বিশেষ করে পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে এমন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au