আন্তর্জাতিক

করোনায় বিপর্যস্ত বিশ্ব, দরিদ্র দেশে টিকা প্রাপ্তি নিয়ে উদ্বিগ্ন মেরকেল

  • 7:27 am - November 23, 2020

নতুন সময় ডেস্ক : বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এদিকে, করোনাভাইরাসের টিকা আবিষ্কারের পর তা দরিদ্র দেশগুলো পাবে কি না, এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

ধনী রাষ্ট্রগুলোকে বেশি বেশি অর্থ সহায়তা দিয়ে অনুন্নত রাষ্ট্রের নাগরিকদের করোনার টিকা প্রাপ্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। উন্নত রাষ্ট্রগুলোর জোট জি-২০ সম্মেলনে দেওয়া বক্তব্যে জার্মান চ্যান্সেলর বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার বিকল্প নেই। মহামারি ঠেকাতে আরো অনেক কিছুই করতে হবে। এক্ষেত্রে জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ উন্নত দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।’

বৈশ্বিক টিকা জোট গ্যাভির সঙ্গে এ নিয়ে কথা বলার প্রতিশ্রুতি দিয়ে মেরকেল বলেন, ‘বিশ্বনেতারা টিকার সুষম বণ্টনে প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে তাতে ধীরগতি রয়েছে। আমি কথা বলতে চাই। কারণ এক্ষেত্রে এখনো দেনদরবার হয়নি। কখন তা শুরু হয় তা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত আমি।’ করোনাভাইরাসের কারণে অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে এবারের জি-২০ সম্মেলন। জোটের নেতারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে করোনা পরিস্থিতি মোকাবিলায় জি-২০ নেতাদের কাছে সাড়ে চারশ কোটি মার্কিন ডলার চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। প্রথমবারের মতো সম্মেলনের সভাপতিত্ব করছে সৌদি আরব। সম্মেলনে সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আলোচনার প্রত্যাশা থাকলেও করোনাভাইরাস মোকাবিলার কৌশল ও এ বিষয়ে উন্নত দেশগুলোর ভূমিকাই বেশি গুরুত্ব পেয়েছে।

সূত্র: বিবিসি

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au