আন্তর্জাতিক

সীমান্তে চীনের নতুন তৎপরতা, ভারতে ব্যাপক উত্তেজনা

  • 7:22 am - November 23, 2020
সীমান্তে চীনের নতুন তৎপরতা, ভারতে ব্যাপক উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক: গত মে থেকে লাদাখের ভারত-চীনের মধ্যে সীমান্ত নিয়ে বিভাজন বেড়েছে। এর মধ্যে কয়েকদফা সংঘর্ষও হয়েছে। নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের মধ্যে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায়ই উপগ্রহ চিত্রে লাদাখের ডোকলামে নতুন করে ব্যাপক চীনা তৎপরতার দৃশ্য ধরা পড়েছে।

গত জুলাইয়ে দুই পক্ষের সেনারা কয়েক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ানোর আগে থেকেই সেখানে চীন যে নানামুখী তৎপরতা শুরু করেছিল এর আগেও কিছু উপগ্রহ চিত্রে তা ধরা পড়েছিল। লাদাখের ডোকলাম মালভূমির কাছে ভূটানের জমিতে চীনা সেনাদের গ্রাম তৈরির খবর জানা গিয়েছিল আগেই। এ বার উপগ্রহ চিত্রে ধরা পড়ল ওই গ্রামে চীনের তৈরি করা রাস্তার ছবিও।

এনডিটিভি ও কলকাতার দৈনিক আনন্দবাজার বিশেষজ্ঞদের বরাতে জানাচ্ছে, ওই রাস্তার অভিমুখ ভারতীয় সীমান্তের দিকেই। ফলে তিন বছর আগে ‘ঘুমিয়ে পড়া’ ডোকলাম ইস্যু ফের ভাবিয়ে তুলেছে দিল্লিকে। ২০১৭ সালে ওই শৈলশিরা দখল করতেই ভারত বাধা দিয়েছিল ভারত। ভৌগোলিক দিক থেকে ওই শৈলশিরা বেশ গুরুত্বপূর্ণ।

কারণ ওই এলাকার দখল রাখতে পারলে শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’ এর ওপর সহজেই নজরদারি চালানো যাবে। তিন বছর আগে ডোকলাম মালভূমির যে অঞ্চলে দুই দেশ সংঘাতে জড়িয়ে পড়েছিল, সেখান থেকে ১০ কিলোমিটার দূরত্বের মধ্যে তোরসা নদীর তীর বরাবর তৈরি হয়েছে নতুন এই রাস্তা।

চিনের রাষ্ট্রায়ত্ত টিভি সিজিটিএন এর সিনিয়র প্রযোজক শেন শিওয়েই গত বৃহস্পতিবার ভুটান সীমান্তের মধ্যে তাদের গ্রামটির বেশ কিছু ছবি টুইট করার পর এ নিয়ে ভারতেও তোলপাড় শুরু হয়েছে। ছবি টুইট করে শেন লেখেন, ‘নতুন পাংদা গ্রামে এখন আমাদের স্থায়ী বাসিন্দারা রয়েছেন। ইয়াদং কাউন্টির ৩৫ কিলোমিটার দক্ষিণে উপত্যকা বরাবর এই গ্রামের। মানচিত্রে তার অবস্থানটা ভালো বোঝা যাবে।’

ওই টুইটার পোস্টে মানচিত্রের ছবি দিয়ে গ্রামটির অবস্থানও চিহ্নিত করে দিয়েছিলেন তিনি। যদিও পরে সেই পোস্ট মুছে ফেলা হয়। ওই টুইটার পোস্টের পর পরেই প্রকাশ্যে আসলো উপগ্রহ থেকে তোলা ওই এলাকার ছবি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au