সারাদেশ

কিশোরগঞ্জে ডালের বড়া তৈরীতে ব্যস্ত সময় পার করছেন গ্রামীন নারীরা

  • 11:53 am - November 21, 2020
কিশোরগঞ্জে ডালের বড়া তৈরীতে ব্যস্ত সময় পার করছেন গ্রামীন নারীরা

মোঃ লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী কিশোরগঞ্জের চাঁদখানা ইউনিয়নের বগুলাগাড়ী সাতনালা নিভৃত পল্লী বধূরা বাপ দাদার শেখানো পেশার ঐতিহ্য স্মৃতির আকঁড়ে ধরে রাখার মাঝে স্বামীর সংসারে স্বচ্ছলতা ফেরাতে শীতের আগমনে ডালে বড়া তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

ওই গ্রামের অধিকাংশ পরিবারের সুখ-দুঃখ হাসি কান্না, ভালোবাসা, স্বপ্ন ও জীবন-জীবিকা জড়িয়ে আছে ডালের বড়ার সাথে। ডালের বড়ার আয়ের উৎস দিয়ে চলে ওদের জীবন সংসার। নারীরা দিনের গৃহস্থালি কাজ সাঙ্গ করার পাশাপাশি কাক ডাকা ভোর হতে মাসকলাই শীলপাটায় পিষে মিহি আটায় পরিনত করে কালোজিরার সংমিশ্রণে প্রস্তÍতকরণ দিয়ে সকাল হতেই রোদে পাটি কিংবা মাদুর পাতিয়ে মুন্ড হাতের মুষ্টিতে বিশেষ কায়দায় চেপে চেপে শৈল্পিক ছোঁয়ায় গুটি গুটি করে তৈরি করেন ডালের বড়া। এই ডালের বড়া খুব সুস্বাদু এবং চাহিদাও খুব বেশি। এই ডালের বড়া বিক্রি করে তাদের সংসারে সচ্ছলতা ফিরছে। ওই গ্রামীন নারীরা লোকায়েত পদ্ধতিতে নিরবে নিভ্থতে পরিবার গুলো জনপ্রিয় সুস্বাদু খাদ্য হিসেবে ডালের বড়া তৈরি ও সংরক্ষণ করে চলছেন। সময়ের পরিক্রমায় নিজেদের পরিবারের খাওয়ার জন্যই নয়, সংসারের বাড়তি আয়ও বাজারে চাহিদা থাকায় ব্যবসা হিসেবে বড়ি তৈরি করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সংগ্রামে এখন তারা ব্যস্ত।

সরেজমিনে দেখা গেছে, গ্রামীণ পল্লী বধু কনে, স্বামী-স্ত্রী, কিশোর-কিশোরী ও শিশু শিক্ষার্থীরা সব বয়সের মানুষেরা মনের মাধুরী মিশিয়ে উৎসবমুখর পরিবেশে শৈল্পিক হাতে ছোঁয়ায় তৈরী করছেন ডালের বড়া । ডালের বড়া বিক্রির অর্থ দিয়ে পরিবারগুলো অভাব জয় করে নতুন করে সংসার সাজিয়ে তুলতে বিভোর। ওই গ্রামের রাধা রাণী, লিপি রাণী জানান, ডালের বড়া তৈরী খুব খাটুনির কাজ, ডালের ছাল ছড়ানোর পর যান্ত্রিকতায় নয় তপ্ত হাতের শিল পাটায় মিহি আটায় বড়া তৈরীর করে রোদে শুকিয়ে ঝনঝনা করতে সময় লাগে চার দিন।এর পর বাজারে খুচরা, পাইকারদের কাছে বিক্রি করা হয় ।

সিদ্ধেশ্বরী জানান, প্রতিটি পরিবার দিনে ৭/৮কেজি পর্যন্ত এই বড়া তৈরি করতে পারেন। প্রতি কেজি ডালের বড়া তৈরি করতে খরচ পড়ে থেকে ১৭৫টাকা, বিক্রি করেন ৩শত টাকা কেজি দরে। তিনি আরও জানান, বড়ির পুষ্টি গুণ অনেক বেশি, পেটের জন্য বেশ উপকারী , বিভিন্ন শাক সবজিসহ মাছের রান্না তরকারী একটি বাঙ্গালীর মুখরোচক খাবার। আমাদের বড়ি তৈরির এই লোকায়েত জ্ঞানকে সম্মান ও শ্রদ্ধা জানাতে হবে। তবে সরকারী পৃষ্ঠপোষকতা পেলে এ পেশা দিন দিন প্রসার ঘটবে এবং গ্রামীন নারীদের কর্মসংস্থান সৃষ্টি হবে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au