সারাদেশ

ঢাবি চ্যাপ্টারের উদ্যোগে আধুনিক গবেষণার শীর্ষক ওয়বিনার অনুষ্ঠিত

  • 10:22 am - November 19, 2020

জিয়াউল হক জুমন: বাংলাদেশ স্টেম (STEM) সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের উদ্যোগে মঙ্গলবার রাতে “কারেন্ট ট্রেন্ডস ইন এডভান্সড রিচার্স এন্ড এপ্লিকেশন” শীর্ষক একটি ওয়বিনার অনুষ্ঠিত হয়েছে। বিডি স্টেম সোসাইটি, জাতীয় কমিটির প্রেসিডেন্ট ও বুয়েটের অধ্যাপক ড. আল-নকীব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে বাংলাদেশ, সুইডেন, সৌদি আরব এবং কানাডা থেকে চারজন বিজ্ঞানী তাদের প্রবন্ধ উপস্থাপন করেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং বিডি স্টেম ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের আহবায়ক অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে ওয়েবিনারটি শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়েবিনারটি উদ্বোধন করেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের অত্যাধুনিক বিষয়ে গবেষণায় আরও বেশি মনোনিবেশ করার আহবান জানান এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থাপতি প্রবন্ধ সমুহের ওপর আলোচনায় অংশ নেন এবং বাস্তবধর্মী গবেষণা ও ইন্ডাস্ট্রি-একাডেমি কোলাবরেশন বৃদ্ধির আহবান জানান।

উক্ত ওয়েবিনারে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসাইন, সুইডেনের ইনস্টিটিউট অব এডভান্সড মেটেরিয়েলস এর পরিচালক অধ্যাপক ড. আশুতোষ তিওয়ারী, সৌদি আরবের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম, এবং ন্যাশনাল রিসার্চ কাউন্সিল অব কানাডার গবেষক ড. পঙ্কজ ভৌমিক কোভিড-১৯ এর গতিপ্রকৃতি, ভ্যাকসিন, ন্যানোটেকনোলজি, বায়োটেকনোলজিসহ বিভিন্ন বিষয়ে নিজেদের প্রবন্ধ উপস্থাপন করেন।

দেশ বিদেশ থেকে শতাধিক ছাত্র-শিক্ষক-গবেষক উক্ত ওয়েবিনারে অংশগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ জাবেদ হোসাইন এর আমন্ত্রণে আয়োজিত ওয়েবিনারটি একই বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. এম নুরুজ্জামান খান সঞ্চালনা করেন। মুল প্রবন্ধ উপস্থাপন শেষে উন্মুক্ত আলোচনায় বাংলাদেশে স্টেম এডুকেশন জোরদার করা, ন্যানো ও বায়ো টেকনোলজি বিষয়ে গবেষণা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে শিল্প কারখানা স্থাপন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথামেটিক্স (STEM); বিজ্ঞানের এই চার শাখা নিয়ে গঠিত স্টেম এডুকেশন বাংলাদেশে কার্যকর ও যুগোপযোগী করতে সম্প্রতি বাংলাদেশ স্টেম সোসাইটি গঠিত হয়েছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au