সারাদেশ

রূপগঞ্জে সম্পত্তি আত্বসাতের চেষ্টায় মা-বোন-ভাইকে পিটিয়ে যখম

  • 12:58 pm - November 18, 2020

নারায়ণগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জে সম্পত্তি আত্বস্বাতের চেষ্টায় মা, বোন ও ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। পৈতৃক সম্পত্তি দলিল করে দেয়ার পরেও সম্পত্তি আত্বসাতের চেষ্টায় সৎ মা রাহিমা বেগম, বোন মিতু আক্তার ও আজিজুল হক জুয়েলকে বেধড়ক মারধর করেছে সেলিম, নাদিম, রফিকুল ইসলাম ও বাবু। এসময় বাড়ির আসবাবপত্র ভাংচুর, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা।

আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার কাঞ্চনপৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের ঘটনায় মা, বোন ও ভাই গুরুতর আহত এবং ভাই জুয়েল হাসপাতালে চিকিৎসাধীন। জুয়েল ও মিতু আক্তার ওই এলাকার আতাউর রহমানের (সোনা মিয়া) ছেলে এবং রাহিমা বেগম আতাউর রহমানের স্ত্রী। পরে মা রাহিমা বেগম বাদী হয়ে চার জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

রূপগঞ্জ থানায় দেয়া অভিযোগ থেকে জানাযায়, কাঞ্চনপৌর এলাকার আতাউর রহমান (সোনা মিয়া) দুই বিয়ে করেছেন। বিয়ের পর কাঞ্চন এলাকার জমি ১ম পরিবারের ছেলে আজিজুল ইসলাম জুয়েলের নামে দলিল করে লিখে দেন। পরে ওই সম্পত্তি আত্বসাতের চেষ্টা চালায় ২য় পরিবারের ছেলে সেলিম, নাদিম এবং আতাউর রহমানের ভাই সাইজউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ও তারিকুল ইসলাম বাবু।

তাদের ইচ্ছেমত সম্পত্তি নিতে না পারায় ১৮ নভেম্বর বুধবার সকালে বাসায় ঢুকে জুয়েল, বোন মিতু আক্তার ও মা রাহিমা বেগমকে বেধড়ক মারধর করে। এসময় ঘরের আসবাবপত্র ভাংচুর করে নগদ সোয়া লাখ টাকা, দুই ভরি স্বর্ণ ও আইফোনের একটি মোবাইলসহ প্রায় পাচঁ লাখার লুটপাট করে নিয়ে যায়।

পরে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে জুয়েলকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনায় সুষ্ট তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au