সারাদেশ

শীতে রাজশাহীতে করোনার রোগী বেড়েছে তিনগুণ

  • 8:00 am - November 18, 2020

জিল্লুর রহমান জয় (রাজশাহী) : রাজশাহীতে শীতকালে করোনা পরিস্থিতি নিয়ে বাড়ছে উৎকণ্ঠা-উদ্বেগ। বেড়েছে ঠান্ডাজনিত রোগ বৃদ্ধি, গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। পরিবহনের দরজা-জানালা বন্ধ থাকা, সামাজিক অনুষ্ঠান পিকনিক ভ্রমণ বেশি হওয়ায় সংক্রমণ বাড়ছে। আজ বুধবার (১৮ নভেম্বর) রাজশাহী বিভাগের করোনা পরিসংখ্যানে মোট ৫৪ জন সনাক্ত রোগী। কিন্তু গত এক মাসের একই দিনে (১৮ অক্টোবর) এই দিনে সনাক্ত রোগী ছিলো মাত্র ১৬ জন।

মাত্র এক মাসের ব্যবধানে সনাক্ত রোগী বেড়েছে সাড়ে তিনগুন। বুধবার এ নিয়ে বিভাগে এখন মোট সনাক্ত রোগী সংখ্যা ২১ হাজার ৮৫০ জন। নতুন করে মোট ৫৪ জন সনাক্ত হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য জানান, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ৩২৭ জনের হয়েছে। সুস্থ হয়েছেন ১৩ জন। এদের মধ্যে ২০ হাজার ২৬৭ জন সুস্থ হয়েছেন। বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৫৬২ জন।

সংক্রমাণ বাড়ায় শঙ্কায় রয়েছে রাজশাহীর স্বাস্থ্য বিভাগ। তাই কার্যকর কোনো টিকা না আসা পর্যন্ত করোনাভাইরাস মহামারীকে বাগে আনা মুশকিল বলছেন বিশেষজ্ঞরা। মাস্ক ও সামাজিক স্বাস্থ্য সুরক্ষার সঠিক ব্যবহার করতে হবে মানুষকে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক ডা. পার্থ মণি ভট্টাচার্য বলেন, ‘শীতে তাপমাত্রা ও কম আর্দ্রাতা করোনাভাইরাসকে আরও বেশি সময়ের জন্য বেঁচে থাকার সুযোগ করে দেবে।

সেই সঙ্গে ভিটামিন ডি-এর ঘাটতি ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলে করোনাভাইরাসটি মানুষের ওপর আরও বেশি প্রভাব ফেলবে। শীতকালে নিউমোনিয়া, হাঁপানি ও অন্যান্য সর্দিজনিত রোগের কারণে করোনায় মৃত্যুর হারও বাড়তে পারে। তাই স্বাস্থ্যবিধি মেনে থাকতে হবে। মেডিসিন বিভাগের অধ্যাপক মাহাবুবুর রহমান বাদশা জানান, শীতে সংক্রমণ বাড়ার সম্ভাবনা থাকে। কয়েকটি কারণে শীতে সংক্রমণ বাড়তে পারে।

আর্দ্রতা কমে যাওয়ায় খুব দ্রুত ড্রপলেট শুকিয়ে যাবে। মাস্ক না পরলে কাশি, সর্দির সঙ্গে আসা জীবাণু বাতাসে বেশি সময় ভাসমান থাকবে। এ ছাড়া শীতে ধুলা বেড়ে যায়। ধুলাও জীবাণুর বাহক হিসেবে কাজ করে। মাস্ক পড়া ও সামাজিক দূরত্ব মানতে হবে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, করোনার দ্বিতীয় পর্যায় মোকাবেলায় আমাদের সকল প্রস্তুতি রয়েছে।

আগের চেয়ে অনেক বেশি চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে। করোনা রোগিদের জন্য আট জেলায় আপাতত এক হাজার ২৮৭টি বেড প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে তা আরও বাড়ানো হবে। ডা. গোপেন্দ্র নার্থ আরো বলেন, রাজশাহী বিভাগে করোনাভাইরাস পরীক্ষার জন্য পাঁচটি ল্যাব রয়েছে। এর মধ্যে রাজশাহীতে দুইটি, বগুড়ায় দুইটি ও সিরাজগঞ্জে একটি। পাঁচটি ল্যাবে প্রতিদিন ৯৪০ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au