সারাদেশ

রূপগঞ্জে পাউবোর খালে বাধঁ দিয়ে মাছের আড়ৎ ও মার্কেট নির্মাণ॥ ভোগান্তিতে জনগণ-নিরব প্রশাসন !

  • 12:31 pm - November 17, 2020

রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাইওভার সংলগ্ন গোলাকাান্দাইল চৌরাস্তা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নারায়ণগঞ্জ-নরসিংদী সেচ প্রকল্পের ব্লক-১ এর সেচ খালে বাঁধ দিয়ে মাছের আড়ৎ এবং মার্কেট নির্মাণ করা হয়েছে একটি প্রভাবশালী মহল। এতে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। আর বেড়ে চলেছে জনদুর্ভোগ। দীর্ঘদিন যাবৎ এমন জলাবদ্ধতা থাকার পরেও প্রশাসনের তেমন কোন পদক্ষেপ না থাকায় বিক্ষুদ্ধ হয়ে ওঠেছে কৃষকরা। অবিলম্বে এ অবৈধ বাঁধ অপসারণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে জানা গেছে, ভুলতা ও গোলাকান্দাইল এলাকার প্রভাবশালী এ ভুমিদস্যুরা দিন-দুপুরে ফসলি জমি থেকে ট্রাকে করে মাটি এনে ভরাট করে রাতারাতি বিশাল স্থাপনা গড়ে তুলছে। কেউ কেউ স্থাপনা নির্মাণ করে অন্যের কাছে হস্তান্তর করছে। কেউবা ভাড়া দিচ্ছে। আবার কেউ বিক্রি করার অভিযোগও পাওয়া গেছে। বাঁধ নির্মাণের কারনে পানি নিস্কাশন বাঁধাগ্রস্থ হওয়ায় এখানে রূপ নিয়েছে স্থায়ী জলাবদ্ধতা।

এছাড়াও সেচ প্রকল্প এলাকার বিভিন্ন স্থানে রাজনৈতিক প্রভাবে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করে ভুমিদস্যুরা বেপরোয়াভাবে কোটি কোটি টাকার সরকারি জমি দখল করছে। কোন কোন স্থানে অবৈধভাবে সরকারি জমি দখল করে ঘরবাড়ি, দোকানপাট, ইটেরভাটা, কল-কারখানা, মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান,মাছের খামার, মাছের আড়ৎ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের কার্যালয় নির্মাণ করা হয়েছে। পানি নিষ্কাশনের খালে বাঁধ দেওয়ার কারনে সেচ প্রকল্পটি আজ হুমকির মুখে পড়ছে বলেও জানিয়েছেন এলাকাবাসী।

নারায়ণগঞ্জ-নরসিংদী সেচ প্রকল্প ব্লক-১ এর অপ্রয়োজনীয় পানি শীতলক্ষ্যা নদী ও ব্রক্ষপুত্র নদে নিষ্কাশন হয়। আমলাবো, কালি, ভুলতা ও গোলাকান্দাইল হয়ে পানি নিষ্কাশনের খাল দিয়ে ব্রক্ষপুত্র নদে গিয়ে পানি নিষ্কাশিত হয়। খালের স্থানে স্থানে বাঁধ নির্মাণ করায় বর্ষায় ব্রক্ষপুত্র নদের পানি নিস্কাশন বাঁধাগ্রস্থ হচ্ছে। তাতে রূপগঞ্জের আমলাবো, কালী, বাড়ৈইপার, ডুলুরদিয়া, পাঁচাইখা, হাটাবো, নলপাথর, শিংলাবোসহ আশপাশের ১০/১২ টি গ্রামের মানুষ ভোগান্তিতে পড়ে। মারাত্মক ক্ষতির সম্মুক্ষিণ হচ্ছেন কৃষকরা। আশপাশের শিল্প কারখানার নির্গত রাসায়নিক পদার্থ মিশ্রিত রঙ্গিন পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় হাঁটাচলা করে স্থানীয়দের মধ্যে চর্মরোগীর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত।

হাটাবো গ্রামের কৃষক মাসুম মিয়া বলেন, গত মৌসুমে সৃষ্ট জলাবদ্ধতায় উৎপাদিত শাক-সবজি পঁচে গেছে। তাতে তার ৭০/৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। টেকপাড়া গ্রামের আজাহারউদ্দিন বলেন, স্থায়ী জলাবদ্ধতার কারনে অধিকাংশ জমিতে চাষাবাদ করা যায় না। বর্ষায় অতি বৃষ্টির পানি জমে গিয়ে বাড়ির চারদিকে জলাবদ্ধতার পানি থৈ থৈ করে। চলাচলে মারাত্মক অসুবিধা হয়।

বাড়ৈপার গ্রামের হাতেম আলী বলেন, সৃষ্ট জলাবদ্ধতার কারনে পানি পঁচা, কুচকুচে কালো ও দূর্গন্ধযুক্ত হওয়ায় নিজ ঘরেই বসবাস করা কষ্টসাধ্য। এখনই জলাবদ্ধতা নিরসনে আগাম পদক্ষেপ নেয়া প্রয়োজন। কালী গ্রামের মিজানুর বলেন, সৃষ্ট জলাবদ্ধতায় কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়া কষ্ট সাধ্য হয়ে পড়ে। তখন আমাদের চলাচলে চরম দূর্ভোগে পড়তে হয়।

দখলদার মাছের আড়ৎ মালিক সমিতির সভাপতি শ্রী নিবাস দাস বলেন, আমরা ২২ জন মিলে জমির মালিকের কাছ থেকে এ জমি ভাড়া নিয়ে মাছের আড়ৎ নির্মাণ করেছি। জমির বৈধতা সম্পর্কে আমাদের জানা নেই।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফারুক আল মামুন বলেন, খালের স্থানে স্থানে বাঁধ নির্মাণ করায় ও কচুঁরি পানায় ভরে পানি নিষ্কাশনের খাল অকেজো হয়ে পড়েছে। তাতে প্রকল্পটি রক্ষণা-বেক্ষণের অসুবিধা হচ্ছে। বেপরোয়া দখল বন্ধ না হলে আগামী কয়েক বছর পর পানি উন্নয়ন বোর্ডের জমির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এনামুল হক বলেন, সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান বলেন, অবৈধ জমি উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। উচ্ছ্বেদ অভিযান অব্যাহত আছে। যেকোন সময় যেকোন স্থানে উদ্ধার অভিযান চলবে। পানি নিস্কাশনের খাল দখলদারদের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au