সারাদেশ

খুকির দায়িত্ব নিলেন রাজশাহীর জেলা প্রসাশন

  • 7:46 am - November 12, 2020

জিল্লুর রহমান জয় (রাজশাহী) : সংবাদপত্র বিক্রি করে জীবন কাটা ছিলেন দীল আফরোজ খুকি। প্রায় ৪০ বছর ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হেঁটে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় সংবাদপত্র বিক্রি করেন তিনি। শহরের একমাত্র নারী সংবাদপত্র বিক্রেতাও তিনি। কিশোরী বয়সে ৭০ বছরের এক বৃদ্ধের সঙ্গে খুকির বিয়ে হয়েছিল। মাস যেতে না যেতেই স্বামী মারা যান।

১৯৮০ সালে স্বামীর মৃত্যুর পর পরিবার আত্মীয় স্বজন তাকে গৃহ ছাড়া করেন। তিনি কোন সময় মানুষের কাছে হাত পাতেননি! নিজের কর্ম দিয়েই জীবন যাপন করেছেন। বিষয়টি নজরে আসে গণমাধ্যমের। বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় তার সংবাদ প্রকাশ হয়। নতুন সময় ২৪ এর রাজশাহী প্রতিনিধি জিল্লুর রহমান জয়, খুকিকে নিয়ে গত ০৭ নভেম্বর শনিবার একটি বিশেষ প্রতিবেদন করেন।

তার বিষয়ে খোঁজ নেন রাজশাহীর পবা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দীন। গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তিনি খুকির বাড়ী যান ও খোঁজ খবর নেন। কথা বলেন দিল আফরোজ খুকী সাথে। জানতে পারেন, খুকির তার বাবা ছিলেন, রাজশাহী জেলা আনসার এডজুটেন্ট এবং মা ছিলেন সরকারি হাই স্কুলের শিক্ষিকা। অল্প বয়সে বাবা-মা মারা যায়। এজন্যই তার জীবন সংগ্রামী হয়ে উঠে।

তার নিজস্ব বাড়ি আছে। পৈত্রিক ভাবে তারা স্বচ্ছল ছিলেন কিন্তু কিছুটা মানসিক সমস্যা হওয়ায় তার নিজের ভাই বোনও তাকে দেখেনা। বাড়িতে তিনি একাই থাকেন। সকালে বের হয়ে যান পত্রিকা বিক্রি করতে। এরপর সে উপার্জিত টাকায় হোটেলে খান। কয়েক জনকে আর্থিক ভাবে স্বচ্ছল করতে দরিদ্র হিন্দু নারীকে গাভী ও সেলাই মেশিন কিনে দেওয়াসহ বেশ কিছু নারীকে আর্থিক ভাবেও স্বচ্ছল করেছেন খুকি।

আর তার সাথে কথা বলে এসব জেনে মুগ্ধ হন ওই সরকারি কর্মকর্তা। তিনি আরো জানতে পারেন, অনেক সময় মানুষ খুকীকে পাগল ভেবে মারধর করে। মাঝে মাঝে খেতে পান না। তাকে দেখাশোনা করার কেউ নেই। এভাবেই চলছে খুকীর জীবন। এসব দেখে তিনি বুঝতে পারেন, খুকীর দেখা শোনা করার জন্য একজন মানুষ প্রয়োজন।

তিনি খুকীর পুরো মাসের খাবারের ব্যবস্থা করে দেন এবং পাশাপাশি তার দেখা শোনা করার জন্য একজন মেয়েকে দায়িত্ব দিয়ে আসেন। পরবর্তীতে রাজশাহীর জেলা প্রশাসককে বিষয়টি জানান পবার এসিল্যান্ড শেখ এহসান। জেলা প্রশাসক খুকীর বাড়ি পরিদর্শন শেষে শেখ এহসানকে খুকীর বাসার সার্বিক উন্নয়ন ও খাবার সরবরাহের দায়িত্ব দেন।

খুকির বাসা পরিদর্শনকালে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন,‘ খুকীর সম্পর্কে জানার পর আমি তাঁর বাসা পরিদর্শন করতে আসছি। তার বাসা অবস্থা ভালো না টিন দিয়ে পানি পড়ে। ডিসি অফিসের পক্ষ থেকে তার বাসার সার্বিক উন্নয়নে ও খাবার সরবরাহের সকল দায়িত্ব এহসানের উপর দেওয়া হল। এহসান সকল দায়িত্ব পালন করবে।’

এ সময় পবা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) শেখ এহসান সাংবাদিকদের জানান, সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে দিল আফরোজ খুকীর বিষয়টি আমার হৃদয়ে নাড়া দেয়। আমি বিষয়টি জেলা প্রশাসক স্যারের সাথে আলোচনা করি। স্যার আজকে খুকীর বাসা পরিদর্শন করেন। তার পরামর্শ ও সহযোগিতায় আমি খুকীকে ভালো রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবো।

খুকী আমাকে একটি কথা জানিয়েছে মৃত্যুর আগেই তার বাড়িটি কোন একটা স্কুলের নামে দান করে দিতে চান এবং তার যেন দাফন কুষ্টিয়াতে হয়। তার নাকি জন্মস্থান কুষ্টিয়া। আমি নিয়মিত তার খোঁজখবর রাখবো এবং আমার জায়গা হতে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au