অর্থনীতি

ব্রেক্সিটের পরে বাংলাদেশি পণ্য যুক্তরাজ্যে শুল্কের আওতায় পড়বে না

  • 1:57 am - November 12, 2020
ব্রেক্সিটের পরে বাংলাদেশি পণ্য যুক্তরাজ্যে শুল্কের আওতায় পড়বে না

ঢাকা : যুক্তরাজ্য ব্রেক্সিটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ করার পরও বাংলাদেশসহ যেসব দেশ ইইউ’র অধীনে বাণিজ্য অগ্রধিকার জিএসপি সুবিধা পেয়ে আসছিলো যুক্তরাজ্যের জেনারালাইজড স্কিম অফ প্রেফারেন্স (জিএসপি)’র আওতায় সেসব দেশ একই সুবিধা পাবে। খবর বাসসের।

যুক্তরাাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য, পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিস বিভাগ জানিয়েছে, ‘বাংলাদেশ ও মালাবিসহ বিশ্বের স্বল্পোন্নত ৪৭ দেশ থেকে আমদানিকৃত পণ্য কোনো শুল্কের সম্মুখীন হবে না। এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটেন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাজ্যের সাথে নির্বিঘ্নে ব্যবসার অনুমতি দেবে।

ইউকে সরকার ঘোষণা করেছে যে, উন্নয়নশীল দেশগুলো থেকে পণ্য আমদানির ওপর শুল্ক প্রত্যাহার ও হ্রাস ব্রেক্সিট প্রক্রিয়া সমাপ্তির পরও অব্যাহত রাখা হবে। যুক্তরাজ্যের সাথে বিদ্যমান বাণিজ্য চুক্তিকে নতুন চুক্তিতে রূপান্তর করেনি এমন বাণিজ্য সুবিধাপ্রাপ্ত দেশগুলো বাণিজ্য অগ্রাধিকার প্রকল্পের আওতাভুক্ত হবে।

যুক্তরাজ্যটি গত বছর তালিকভুক্ত দেশগুলো থেকে প্রায় ৮ বিলিয়ন পাউন্ড মূল্যের টেক্সটাইল এবং পোশাক পণ্য আমদানি করেছে। আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী লিজ ট্রসের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্য ইইউ ছেড়ে যাওয়ার পরও ব্রিটিশ আমদানিকারকরা বিশ্বের দরিদ্রতম দেশগুলোর পোশাক ও শাকসব্জির মতো নিত্যপণ্যগুলোত শূন্য বা হ্রাসকৃত শুল্ক সুবিধা অব্যাহত রাখবে।

তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে, বিশ্বের দরিদ্রতম দেশগুলো মুক্ত বাণিজ্যের আওতায় যেসব সুবিধা পেতো তারা সেসব সুযোগ গ্রহণ অব্যাহত রাখতে পারে।’

এ স্কিমটি ব্রিটিশ ব্যবসায়ীদের ইইউ ছাড়ার পরও নির্বিঘ্নে বাণিজ্য চালিয়ে যেতে সহায়তা করবে। পাশাপাশি ব্রিটিশ গ্রাহকদেরও সাশ্রয়ী মূল্যে তাদের পছন্দের কিছু পণ্য অবিচ্ছিন্নভাবে পেতে সহায়তা করবে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, গ্লোবাল ব্রিটেন উন্নয়নশীল দেশগুলোর পছন্দের অংশীদার।

তিনি বলেন, ‘এই ঘোষণা প্রমাণ করে যে, অনেক উন্নয়শীল দেশ বাণিজ্যের মাধ্যমে বৃহত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চায়- একথার স্বীকৃতি দিয়ে আমরা বাণিজ্যের ক্ষেত্রে উদারনীতি গ্রহণ করে থাকি।’

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

অপহৃত ব্যাংক কর্মকর্তার মুক্তিতে ২০ লাখ টাকা চেয়েছে কুকি চিন: র‌্যাব

ঢাকা: বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিনের ৩৬ ঘণ্টা পরেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে তার মুক্তিতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি…

শতকোটি টাকার দুর্নীতি: সপরিবারে ফাঁসছেন সাবেক ব্যাংক কর্মকর্তা বাচ্চু

নিজস্ব প্রতিবেদক:  জমি কেনার নামে অবৈধ শতকোটি টাকা বৈধ করার চেষ্টা করেছেন আলোচিত বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। এ কাজে তাকে সহযোগিতা করেছেন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au