আইন আদালত

ফুলবাড়ীতে গৃহবধুকে ধর্ষনের চেষ্টা গ্রেফতার ১

  • 2:46 pm - November 11, 2020

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে গৃহবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে মোস্তাফিজুর রহমান বাবু (৩৯) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার খয়েরবাড়ী বাজার এলাকায়। এ ঘটনায় গতকাল বুধবার বাদি হয়ে ফুলবাড়ী থানায় নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করেছেন ওই গৃহবধূ।

গ্রেফতারকৃত মোস্তাাফিজুর রহমান বাবু দৌলতপুর ইউনিয়নের মধ্যমপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে,ওই গৃহবধূ স্বামী-সন্তানের অনুপস্থিতে মুদি দোকানে বসতেন। দীর্ঘদিন থেকে বাবু ওই দোকানে ক্রেতা হিসেবে উঠবস করতো। সেই সূত্রে বাবু প্রায় সময় ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল।

সে প্রস্তাবে নারাজ করেন এবং লজ্জায় তার স্বামীকে বিষয়টি জানান’নি। গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে সাংসারিক কাজ শেষে করে টিভি দেখছিলেন ওই গৃহবধূ। এসময় তার স্বামী ও সন্তানরা মুদি দোকানে ছিলেন।

সেই সময় চুপিসারে ওই গৃহবধূর শয়নকক্ষে প্রবেশ করে গৃহবধূকে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর বিভিন্ন স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূ চিৎকার করলে তার স্বামী ও প্রতিবেশীরা ছুটে আসেন এবং বাবুকে শয়নকক্ষে আটক করেন।

পরবর্তীতে বিষয়টি জেনে এলাকাবাসী ছুটে আসেন এবং ক্ষিপ্ত হয়ে গণপিটুনি দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুুলিশের হেফাজতে দেন। বুধবার ওই গৃহবধ বাদি হয়ে ফুলবাড়ী থানায় নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করেন।

যার মামলা নং- ১২। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম জানান, ‘ধর্ষণ চেষ্টার অভিযোগে বাদি হয়ে ৯ (৪) (খ) ধারায় নারী ও শিশু দমন আইনে মোস্তাফিজুর রহমান বাবুর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভিকটিম নিজেই। মামলা পেয়ে অভিযুক্ত বাবুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au