সোশ্যাল মিডিয়া

হার মেনে নাও!

  • 6:58 am - November 09, 2020
হার মেনে নাও!

ঢাকা: ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিতে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন। ট্রাম্পের জামাতা কুশনারও শ্বশুরকে হার মেনে নেয়ার অনুরোধ করেছেন। তবে বড় ছেলে ট্রাম্পকে আইনি লড়াই চালিয়ে যেতে চাপ দিচ্ছেন। খবর-সিএনএন।

মেলানিয়ার ঘনিষ্ঠ সহযোগী সিএনএনকে জানিয়েছেন, ফার্স্টলেডি ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়ে বলেছেন– পরাজয় মেনে নেয়ার সময় এসেছে।

এদিকে তার দুই সন্তান ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক বাবাকে আইনি লড়াইয়ে থাকার সিদ্ধান্তে অনঢ় থাকতে বলেছেন। তারা রিপাবলিক সমর্থকদের নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ করতে বলছেন। তারা মিত্রদের ওপর চাপ অব্যাহত রাখতে বলেছেন।

শনিবার সিএনএন এবং অন্যান্য সংবাদ সংস্থাকে বাইডেনের জয়ের পর তারা প্রকাশ্যে ফল প্রত্যাখ্যান করতে রিপাবলিকান ও সমর্থকদের চাপ দিচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প শনিবার ভার্জিনিয়ার স্টার্লিংয়ে গলফ খেলার সময় নির্বাচনের ফল মেনে নেয়ার কোনো ইঙ্গিত দেননি। তিনি বলেন, নির্বাচন এখনই শেষ নয়। তিনি তার আইনজীবীদের আইনি চ্যালেঞ্জগুলো অনুসরণ করার জন্য চাপ দিচ্ছেন, যা ফলের আনুষ্ঠানিকতাকে বিলম্বিত করবে। তার প্রচার শিবিরও আজ থেকে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের মুখপাত্র জেসন মিলার দাবি করেছেন, প্রেসিডেন্টের জামাতা ও সিনিয়র উপদেষ্টা কুশনার ফল মেনে নেয়ার পরামর্শ দিয়েছেন- এমন খবরের সত্যতা নেই। তার ভাষ্য, কুশনার শ্বশুরকে আইনি লড়াইয়ের পরামর্শ দিচ্ছেন।

গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ২৯০ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট পার্টির জো বাইডেন। তিনি সাত কোটি ৪৪ লাখের বেশি ভোট পেয়েছেন। আর ট্রাম্প তার চেয়ে ৪০ লাখের বেশি ভোট কম পেয়েছেন, ইলেকটোরাল ভোট পেয়েছেন ২১৪টি।

ট্রাম্পের প্রচার শিবির বলছে, রিপাবলিকান পার্টির জয় ছিনিয়ে নেয়া হয়েছে। ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোতে জোচ্চুরি হয়েছে বলে তাদের দাবি।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। আজ উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন উপলক্ষে…

শারীরিক সম্পর্কের চূড়ান্ত মুহূর্তে মেয়েরা যে কথাটি শুনতে চান

লাইফস্টাইল: বিশেষজ্ঞরা হলফ করে বলেন, একটা সুস্থ-স্বাভাবিক জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ-স্বাভাবিক যৌনজীবন! আপনার যৌন ইচ্ছে বা লিবিডো যদি সঠিকভাবে চরিতার্থ না হয়, আপনি কখনও সার্বিকভাবে…

সেবা দিয়ে সেরা হতে চায় ইম্পেরিয়াল অটোমোবাইলস

নিজস্ব প্রতিবেদক: গাড়ি সার্ভিসিংয়ে নেতিবাচক অভিজ্ঞতা বদলে দেয়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে ইম্পেরিয়াল অটোমোবাইলস। অত্যাধুনিক অটোমেটিক সার্ভিসের মাধ্যমে সেরা হতে প্রতিষ্ঠাটিতে থাকছে ওয়ান-স্টপ সলিউশন। বৃহস্পতিবার…

সিরাজদিখানে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকী পালিত লতা মন্ডল-সিরাজদিখান

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ সর্বকালের র্সব শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au