খেলাধুলা

বাটলারের কাছে ধোনির আত্মসমর্পন

  • 7:15 am - October 20, 2020
বাটলারের কাছে ধোনির আত্মসমর্পন

স্পোর্টস 

চেন্নাই সুপার কিংস : ১২৫/৫ (২০.০ ওভারে)
রাজস্থান রয়েলস : ১২৬/৩ (১৭.৩ ওভারে)
ফল : রাজস্থান রয়েলস ৭ উইকেটে জয়ী।

সুরেশ রায়না, হরভাজন সিং চলে যাওয়ায় চেন্নাই সুপার কিংস হারিয়েছে ভারসাম্য-দ্বিতীয় রাউন্ড থেকেই তা স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার হয়ে গেছে। গতবারের রানার্স আপ চেন্নাই সুপার কিংস এবার নিতান্তই সাধারন মানের দলে নেমে এসেছে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিয়ে ধোনি এখন চেন্নাই সুপার কিংসের বোঝা হয়ে গেছে ! জয় দিয়ে আইপিএল শুরু করে ছন্দপতন হয়েছে। প্রতি ২ ম্যাচ হারের পর জয়-এই নামতা গুনছে এখন ধোনির দল।

প্রথম লেগে রাজস্থানের কাছে ১৬ রানে হারের বদলা নিতে পারেনি ধোনির দল। উল্টো ফিরতি ম্যাচে হেরে গেছে রাজস্থানের কাছে ৭ উইকেটে। তাও আবার ১৫ বল হাতে রেখে চতুর্থ জয় উদযাপন করেছে রাজস্থান রয়েলস।

সোমবার আবুধাবিতে গোপাল (৪-০-১৪-১),তিওয়াতিয়ার (৪-০-১৮-১)বোলিংয়ে ১২৫/৫ স্কোরকে যথেস্ট মনে হয়নি। হাত ভর্তি উইকেট থাকার পরও শ্লগের ব্যাটিংটা হয়নি সময়োচিত। শেষ ৩০ বলে ৩৬ এ থেমেছে ধোনির দল। ধোনি,জাদেজার ব্যাটিংয়ে তিন অংকের নাগাল পেয়েছে চেন্নাই। তবে ২৮ বলে ধোনির ২৮, কিংবা ৩০ বলে জাদেজার ৩৫-পায়নি হাততালি।

চাহার,হ্যাজেলউডের বোলিংয়ে ১২৫ রানের জবাব দিতে এসে স্কোরশিটে ২৮ উঠতে ৩ ব্যাটসম্যান হারিয়ে শঙ্কা ভর করা রাজস্থানকে ম্যাচে ফিরিয়েছে ৪র্থ জুটির অবিচ্ছিন্ন ৯৮। স্মিথের ২৪ বলে ২৬ রান দিয়েছে সাপোর্ট। বাকি দায়িত্বটা নিয়েছিলেন বাটলার। চলমান আইপিএলে নিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরিকে (৪৮ বলে ৭ চার,২ ছক্কায় ৭০*) দলকে জিতিয়েই ফিরেছেন ড্রেসিরুমে।

১০ম ম্যাচে চতুর্থ জয়ে কোয়ালিফাইয়ারের কক্ষপথে আছে স্টিভেন স্মিথের রাজস্থান রয়েলস। তবে ১০ম ম্যাচে ৭ম হারে চেন্নাই সুপার কিংসের আকাশে দুর্যোগের ঘনঘটা।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au