আন্তর্জাতিক

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১২

  • 6:46 am - October 19, 2020
আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের ঘর প্রদেশে পুলিশের সদর দপ্তর লক্ষ্য করে চালানো গাড়িবোমা হামলায় অন্তত ১২ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। রবিবার পশ্চিমাঞ্চলীয় ঘর প্রদেশের রাজধানী ফিরোজ কোহ এলাকায় পুলিশের প্রাদেশিক সদর দপ্তরে হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। খবর এএফপি।

আফগানিস্তানের অন্যান্য অঞ্চল চলমান সংঘাতে বিধ্বস্ত হলেও পশ্চিমাঞ্চলীয় এ প্রদেশে তেমন সহিংসতা অতীতে দেখা যায়নি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রবিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে ঘর প্রদেশে পুলিশের সদর দপ্তরের সামনে গাড়িবোমা বিস্ফোরণ ঘটেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসীরা পুলিশ দপ্তরে বিস্ফোরক বোঝাই একটি গাড়ির বিস্ফোরণ ঘটিয়েছে। এতে ১২ বেসামরিক নিহত ও আরো শতাধিক আহত হয়েছেন।

প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তা জুমা গুল ইয়াকুবি জানান, বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও হতাহত হয়েছেন। যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠীই এ হামলার দায় স্বীকার করেনি। তবে গত কিছুদিন ধরে দেশটিতে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী তালেবানের সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে।

ঘর প্রদেশের সরকারের মুখপাত্র আরেফ আবির জানান, বিস্ফোরণটি ছিল খুবই শক্তিশালী। হামলার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন। বিস্ফোরণে নারী ও প্রতিবন্ধী কল্যাণবিষয়ক পাশের একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত মাসে কাতারের রাজধানী দোহায় তালেবান এবং আফগান সরকারের মাঝে শান্তি আলোচনা শুরু হয়। শান্তির জন্য চুক্তিতে পৌঁছানোর এ আলোচনা শুরু হলেও দেশটিতে সহিংসতা অব্যাহত রয়েছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au