স্বাস্থ্য কথা

ওসমানী বিএনএ’র সাধারণ সম্পাদক সাদেক’কে সম্মাননা স্মারক প্রদান করেছে

  • 6:27 pm - October 08, 2020
ওসমানী বিএনএ’র সাধারণ সম্পাদক সাদেক’কে সম্মাননা স্মারক প্রদান করেছে

ঢাকা: শেখ মতিউর রহমানঃ বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটস (এসএনএসআর) ও স্টুডেন্টস উইং। আজ ৭ই অক্টোবর বুধবার আজিমপুরে এসএনএসআর কেন্দ্রীয় কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএনএসআর কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হোসেন তমাল, সাধারণ সম্পাদক সাব্বির মাহমুদ তিহান। বিএনএ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক সুকুমার বিশ্বাস। স্টুডেন্টস উইং এর সভাপতি মাহবুব আলম রিফাত, অর্থ সম্পাদক মুরাদ,উপ-প্রচার সম্পাদক জাহিদ হাসান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ফারুক রানা, কামরুল হাসান, মাহমুদ হাসান, শিহাব ফরাজী,আল আমিন,বিকাশ বড়াই প্রমূখ।

এদিকে ওসমানী বিএনএ সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেককে নার্সদের অনলাইন নিউজপোর্টাল বিডিনার্সিং২৪ এর সন্মানিত উপদেষ্টা ও আজীবন সদস্য হিসেবে সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে। আজ ৭ই মে বিডিনার্সিং২৪ এর কার্যালয়ে এই সন্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিডিনার্সিং২৪ এর সকল কলাকুশলী বৃন্দ।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনএ ওসমানী শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, বিএনএ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল শাখার সাধারণ সম্পাদক সুকুমার বিশ্বাস, এসএনএসআর সভাপতি মাহমুদ হোসেন তমাল, সাধারণ সম্পাদক সাব্বির মাহমুদ তিহান, স্টুডেন্টস উইংয়ের সভাপতি মাহবুব হাসান রিফাত। বক্তারা নার্সিংয়ের সমসাময়িক বিষয়ে আলোচনা করেন। বর্তমানে কারিগরি সমস্যা নিয়ে বক্তব্যে রাখেন নার্সিং নেতৃবৃন্দ।

এ বিষয়ে ইসরাইল আলী সাদেক বলেন, বর্তমানে নার্সদের মধ্যে বিভাজন থাকায় নার্সিং পেশার কাঙ্খিত সফলতা অর্জিত হচ্ছে না। তাই সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। বিডিনার্সিং২৪ এর উপদেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে নার্সদের কথা ও দাবি সমূহ একটি প্লাটফর্মে তুলে ধরার জন্য নার্সদের নিজস্ব অনলাইন গনমাধ্যম অত্যান্ত সময়োপযোগী উদ্যোগ। এই গনমাধ্যম নার্সদের পক্ষে কাজ করার নানা পরামর্শ দেন তিনি। এছাড়াও বিডিনার্সিং২৪ কে সকল ধরনের সহযোগিতা করারও আশ্বাস দেন এই মানবিক নার্স নেতা।

উল্লেখ্য বিএনএ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা সবসময়ই নার্সদের পাশে থেকে কাজ করছে। এজন্য দেশব্যাপী ওসমানী বিএনএ’র কার্যক্রম প্রশংসিত হয়ে আসছে। নার্সদের উন্নয়নের লক্ষে নিরলস কাজ করে যাচ্ছেন ওসমানী বিএনএ’র সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে ডিজিও-ডিসিএইচ প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে গত ১ জুলাই অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিপ্লোমা ইন গাইনি এন্ড অবস্টেট্রিওলজি ও…

কলেরা নিয়ে কারসাজি!

ঢাকা: দেশে কি কলেরা আছে? এমন প্রশ্নের কোনো সহজ উত্তর দিতে পারেন না স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের দায়িত্বশীল কেউ। কলেরায় আক্রান্ত বা মৃত্যুর কোনো তথ্য…

ব্যাপক উৎসাহ উদ্দীপনা-আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত হয়। ঢাকায় ফরটিস ডাউনটাউন রির্সোটে (১০…

মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স-সাপ্লায়ার্স এসোসিয়েশন কমিটির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স এন্ড সাপ্লায়ার্স এসোসিয়েশন এর ২০২৩-২০২৫ মেয়াদের জন্য নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি, ২০২৪) হোটেল…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au