রুবেল মিয়া , মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী মির্জাপুর থানা ছাত্রলীগের নেতৃত্বে বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নোয়াখালী বেগমগঞ্জের এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে ইতোপূর্বে সকল ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জড়িত ও পৃষ্ঠপোষকদের অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী নিরাপত্তার দাবিতে এক প্রতিবাদ মিছিল ও আলোক প্রজ্জ্বলন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের নিজ কার্যালয়ের সামনে থেকে আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলে ধর্ষকের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদি স্লোগান দিয়ে নারীর নারীত্ব বোধ রক্ষায় ও ধর্ষকের কঠিন শাস্তির বিরুদ্ধে উচ্চকন্ঠস্বরে মূহিত করে মির্জাপুর বাজারের প্রধান রাস্তাগুলো। পরে মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ডের “বঙ্গবন্ধু চত্বরে”এসে সমাপ্ত হয় এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শুরু হয় প্রতিবাদ সমাবেশ।
উক্ত সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়ামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক- জনাব শামীম আল মামুন, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক তাহরিম হোসেন সীমান্ত প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন,
পৌর ছাত্রলীগের সভাপতি, আবু বকর সিকদার ও সাধারণ সম্পাদক ওয়াকিল আহম্মেদ এবং মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি, মো.মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক মারুফ হোসেন সহ পৌরসভার ৯টি ওয়ার্ডের এবং প্রতিটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক সহ শতাধিক ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সবার দাবী জননেত্রী শেখ হাসিনা ধর্ষণের সঠিক আইন প্রনয়ন করে এবং ধর্ষকের বিরুদ্ধে কঠিন শাস্তির বিধান করবেন যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো হয় নি, এই প্রত্যাশা সকলের।