নাজমুল হুদা মানিক : নারী ও শিশু ধর্ষকদের ফাঁসির দাবীতে স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃছায়া কল্যান সংঘের উদ্যোগে ময়মনসিংহের রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বরে ৮ অক্টোবর দুপুর ১২টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন পরিচালনা করেন সদস্য মাহবুবা আক্তার রিমা‘র মানববন্ধনে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার, মাতৃছায়া কল্যান সংঘের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা রাজীব ঘোষ, উপদেষ্ঠা সজীব সিং, সোমা ঘোষ, পলাশ সরকার, ফয়জুর রহমান, পরামর্শক আছিবুল আলম তন্ময়, সভাপতি তৌফিক রানা, সহ সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক আনন্দ নাগ, সহ সাধারন সম্পাদক আশিক আল নুর।
এছাড়া অর্থ সচিব জয় কর্মকার, ব্যবস্থাপক হিমেল হাসান, সাংগঠনিক সম্পাদক রিপা আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক নুখবাতুন অর্ন, দপ্তর সম্পাদক পার্থ বনিক, সহ দপ্তর সম্পাদক অদিতি সরকার, প্রচার সম্পাদক বৃষ্টি নাগ, সহ প্রচার সম্পাদক জয় দে, ক্রীড়া সম্পাদক জাফর সাদেক তুষার, সদস্য অর্পিতা পাল প্রমুখ উপস্থিত ছিলেন।