ফিচার

ধর্ষণের বিরুদ্ধে বলিউড নায়িকাদের প্রতিবাদ

  • 6:05 am - October 04, 2020
ধর্ষণের বিরুদ্ধে বলিউড নায়িকাদের প্রতিবাদ

ঢাকা: ধর্ষণ ইস্যুতে ভারতে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। দেশটির উত্তরপ্রদেশ এলাকায় পরপর ধর্ষণের ঘটনা নাড়া দিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদেরও। এ নিয়ে বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রী সরব হয়েছেন।

অভিনেত্রী ও প্রযোজক আনুশকা শর্মা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘একটি ঘটনার রেশ না কাটতেই আরেকটি ধর্ষণের ঘটনার কথা শুনলাম! কোন পৃথিবীতে এরকম দানব আছে যারা একটি অল্পবয়সী মেয়ের সঙ্গে এরকম কাজ করার কথা ভাবতে পারে? সমাজের অংশ হিসেবে তাদের মনে কীভাবে ভয় ঢুকানো সম্ভব এবং নারীদের রক্ষা করা সম্ভব?’

কৃতি শ্যানন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘এটা নতুন কোনো ঘটনা না, এটা পুরনো ঘটনা! আমরা এরকম আরও অনেক ঘটনা দেখেছি যেগুলো আমাদের রাগিয়েছে, মন খারাপ করেছে, অবশ করে দিয়েছে এবং ভয় পাইয়েছে। লক্ষ মানুষ আওয়াজ তুলেছেন, প্রতিবাদ করেছে, সান্ত্বনা দিয়েছেন, সর্বোচ্চ শাস্তি চেয়ে বিচার চেয়েছেন, মোমবাতি প্রজ্বলন করে হেঁটেছেন এবং আরও অনেক কিছু করেছেন! কিন্তু দুখের বিষয় হলো কিছুই বদলায়নি। কিছুই না! ‘বয়েজ উইল বি বয়েজ’ না বলে এবং কীভাবে স্ত্রীকে নিয়ন্ত্রণ করা যায় তা না শিখিয়ে বরং তাদের শিখানো উচিত যে যিনি নারীকে সম্মান করেন না, তিনি আসলে ‘পুরুষ’ই না। পরিবার থেকেই শেখানো উচিত নারী পুরুষ সমান!

অভিনেত্রী সোনালী বেন্দ্রে টুইট করেছেন, ‘হাথরসের ঘটনার আগুন এখনও নেভেনি, বলরামপুরের আরেক ঘটনা সামনে এলো।’

‘এয়ারলিফট’ খ্যাত অভিনেত্রী নিম্রত কৌর লিখেছেন, ‘একটি ঘটনা ফিকে না হতেই আরেকটি ধর্ষণ ও খুনের ঘটনা সামনে এলো। হ্যাশট্যাগ আর ব্রেকিং নিউজের আড়ালেও কত মেয়েরা না যেন এরকম নৃশংস ঘটনার শিকার হচ্ছে!’

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au