আইন আদালত

নিয়ামতপুরে কলেজ ছাত্রীর চুল কেটে অশ্লীলতার মামলায়, মূল হোতার স্ত্রী গ্রেফতার

  • 5:35 am - September 24, 2020
জনি আহমেদ : নওগাঁর নিয়ামতপুরে কলেজ ছাত্রীর মাথার চুল কেটে, অশ্লীল ছবি তুলে ইন্টারনেটে প্রচারের মূল হোতা রায়হানের স্ত্রী রূপা (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম ও সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) মতিয়ার রহমান নির্যাতিতা সূমীকে দেখতে নিয়ামতপুর হাসপাতাল ও আসামীর বাড়ী পরিদর্শন করেন।
থানা সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর বুধবার রাত ১২.১০টায় অফিসার ইন চার্জ হুমায়ন কবিরের নেতৃত্বে পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) মতিয়ার রহমানসহ সঙ্গীয় মহিলা ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জেলার মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নে রূপার ফুফুর বাড়ী থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ঘটনাটি গত ২০ সেপ্টেম্বর ঘটেছে।
কিন্তু ২১ তারিখে আমরা অভিযোগ পাই। অভিযোগের পূর্বেই মূল আসামী রায়হানকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। আজ (বুধবার) তার স্ত্রী রূপা যে নিজে সুমীর মাথার চুল কেটে দিয়েছে তাকেও গ্রেফতার করি। আমরা আদালতের কাছে রিমান্ড চাইবো বাকী আসামীদের সম্পর্কে জানার জন্য। নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, আমরা মামলার পূর্বেই মূল হোতা রায়হানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করি।
আজ বুধবার তার স্ত্রী রূপাকেও গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করি। এ ঘটনার সাথে যেই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে। গত ২০ সেপ্টেম্বর রবিবার বেলা ৫টা থেকে ৭টা পর্যন্ত উপজেলার ঝাজিরা গ্রামের মতিউর রহমানের ছেলে রায়হান ও তার কয়েকজন বন্ধু উপজেলার শাংশৈইল গ্রামের আমিরুল ইসলামের মেয়ে নিয়ামতপুর উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সুমীকে জোর পূর্বক ভাড়া বাড়ীতে আটকে রেখে শারীরিক নির্যাতন ও মাথার চুল কেটে দেয়।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

আরও চার জেলায় মামলা মন্ত্রী-এমপিসহ আসামি ১৩০০

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নেতা-কর্মীদের নামে মামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও (২৬ আগস্ট) রাজশাহী, সিলেট, গাইবান্ধা ও নাটোরে সাতটি মামলা হয়েছে।…

বিপিএল হাউজিং সাবেক প্রকল্প পরিচালক ধীরা কারাগারে

ঢাকা: কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল, চুক্তিপত্র ও মানি রিসিট চুরির অভিযোগে দায়েরকৃত মামলায় বিপিএল হাউজিং অব্যহতিপ্রাপ্ত প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন লস্কর ধীরাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার…

ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে…

টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুর জামিন স্থগিতই থাকবে

নিজস্ব প্রতিবেদক: টিপু-প্রীতি হত্যায় অস্ত্র সরবরাহকারী জিতুকে জামিন দেননি আপিল বিভাগ। সোমবার (২১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ জামিন না দিয়ে…

খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ১৩ সেপ্টেম্বর

ঢাকা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার এসব…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au